গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ০৯:৩১ এএম ২০২৬
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল
ছবি

ছবি সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। কর্মদিবস শুরুর আগে রোববার (৩১ মে) থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে মানুষের উপস্থিতি বাড়লেও এখনো রাজধানীর প্রবেশপথ কিংবা মহাসড়কে বড় ধরনের যানজট দেখা যায়নি।

রাজধানীর কমলাপুর রেলস্টেশন, যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকামুখী যাত্রীদের মাঝারি চাপ লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে মানুষ ঢাকায় ফিরলেও যানবাহন সংকটের কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

রোববার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্তের ট্রেন একের পর এক কমলাপুর স্টেশনে পৌঁছায়। তবে উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে ঢাকায় আসে। এর মধ্যে রংপুর এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা, আর নীলসাগর, কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস প্রায় আধাঘণ্টা দেরিতে পৌঁছায়। নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলের কয়েকটি ট্রেনও বিলম্বে আসে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিভিন্ন গন্তব্য থেকে ৪৩টি আন্তঃনগর, ২৩টি লোকাল, মেইল ও কমিউটারসহ মোট ৬৬টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে।

ঢাকার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকায় মানুষ ফিরছে। তবে অনেকে এখনো পরিবার নিয়ে ফেরেননি। উত্তরবঙ্গের কিছু ট্রেন আধাঘণ্টা থেকে এক ঘণ্টা দেরি করেছে, তবে বড় কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে বিমানবন্দর সড়কসহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ঢাকামুখী মানুষের সংখ্যা বাড়লেও যানচাপ ছিল তুলনামূলক কম। যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচলও বেড়েছে।

পুলিশ ও পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, এখনো অনেক পোশাক শ্রমিক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ঢাকায় ফেরেননি। আগামী দু-এক দিনের মধ্যে তাদের ফেরার চাপ আরো বাড়তে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসি/আপ্র/০১/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 9 ঘন্টা আগে