গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ১৮:১৬ এএম ২০২৬
ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম
ছবি

ছবি সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে আজ শনিবার (২৩ মে) । ঈদ সামনে রেখে রেলযাত্রা শুরু হয় ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে। এরপর একে একে আরো বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে।

সকাল ১০টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ৬টি ট্রেন ছেড়ে গেছে। তবে প্রত্যেকটি ট্রেন ছেড়ে যেতে সর্বনিম্ন ১৫ মিনিট থেকে ৩০ মিনিট বা তার বেশি সময় দেরি হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ রংপুরের উদ্দেশ্যে কমলাপুর রেলস্টেশনে ছেড়ে গেছে ‘রংপুর এক্সপ্রেস’। এই ট্রেনটি ৯টা ১০ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও সাড়ে ৯টায় এটি ছেড়ে গেছে।

জামালপুরের উদ্দেশ্যে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ১০টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলে ১০টা ১০ মিনিট পর্যন্ত এটি ছেড়ে যায়নি।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশনে কয়েকটি প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের সমস্যার কথা শুনেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। এ সময় তিনি যাত্রীদের কাছে জানতে চান অনলাইনে টিকিট কাটতে কোনো সমস্যা হয় কিনা। এ ছাড়া যাত্রীরা নিজ আসনে বসে যেতে পারছেন কি না, তাও জানতে চান।

যাত্রীরা জানান, এখন পর্যন্ত খুব বেশি চাপ না থাকায় তাদের টিকিটে নির্ধারিত সিট পেতে সমস্যা হচ্ছে না। তবে, কয়েজন যাত্রী ট্রেনে সেবার মান উন্নয়নের দাবি জানান। তাদের কেউ কেউ ট্রেনে ফ্যান নষ্ট, সিট ভাঙা এবং টয়লেট নোংরা থাকার অভিযোগ করেন।

বাংলাদেশ রেলওয়ের ডিজি যাত্রীদের সমস্যা শুনে ধীরে ধীরে তা সমাধানের আশ্বাস দেন।

এসি/আপ্র/২৩/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে