গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২২ মে ২০২৬

মেনু

ট্রেনে ফিরতি যাত্রায় আজ বিক্রি হবে ১ জুনের টিকিট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ২২:৫৮ এএম ২০২৬
ট্রেনে ফিরতি যাত্রায় আজ বিক্রি হবে ১ জুনের টিকিট
ছবি

ছবি সংগৃহীত

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ১ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।

শুক্রবার (২২ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে'র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। এ ছাড়া, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

আরো জানা গেছে, এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

এসি/আপ্র/২২/০৫/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আজকের প্রত্যাশা মাল্টিমিডিয়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
২২ মে ২০২৬

আজকের প্রত্যাশা মাল্টিমিডিয়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের দৈনিক আজকের প্রত্যাশা মাল্টিমিডিয়া কার্যক্রমের সম্প্রসারণ উপলক্ষে ডিজিটাল...

রামিসা হত্যার প্রতিবাদে মিরপুরসহ সারাদেশে বিক্ষোভ
২২ মে ২০২৬

রামিসা হত্যার প্রতিবাদে মিরপুরসহ সারাদেশে বিক্ষোভ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মিরপুরসহ দেশের বিভি...

মোটরসাইকেলে অগ্রিম করের প্রতিবাদে সংসদ ভবনের সামনে মানববন্ধন
২২ মে ২০২৬

মোটরসাইকেলে অগ্রিম করের প্রতিবাদে সংসদ ভবনের সামনে মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের কাছ থেকে অগ্রিম আয়কর (এআইটি) আদায়ের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্...

বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ
২২ মে ২০২৬

বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ

বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই