গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুলিশ সপ্তাহ উদ্বোধনে ভার্চুয়ালে মেহেরপুর পুলিশের অংশগ্রহণ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০২:২১ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ১৯:৩৩ এএম ২০২৬
পুলিশ সপ্তাহ উদ্বোধনে ভার্চুয়ালে মেহেরপুর পুলিশের অংশগ্রহণ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে রোববার (১০ মে) থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬।

সকাল সাড়ে নয়টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বর্ণাঢ্য পুলিশ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনব্যাপী (১০ থেকে ১৩ মে ২০২৬) এই কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন এবং পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের আস্থা অর্জনে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

সারাদেশের অন্যান্য ইউনিটের মতো মেহেরপুর জেলা পুলিশও এই বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে। মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে বড় পর্দায় সভাটি সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ জেলার বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে সভায় যুক্ত হন।
সানা/আপ্র/১১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই