গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে, বললেন জামায়াত আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৪৩ এএম ২০২৬
বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে, বললেন জামায়াত আমির
ছবি

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -ছবি সংগৃহীত

 জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপি বিরোধিতা করে জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির সঙ্গে একসময় একসঙ্গে আন্দোলন করলেও এখন তারা ভিন্ন পথে যাচ্ছে। তিনি দাবি করেন, বিএনপি তাদের ৩১ দফা সংস্কার কর্মসূচির বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে এবং এতে তারা রাজনৈতিক জ্ঞান হারাচ্ছে।

তিনি আরো বলেন, অতীতে আওয়ামী লীগের মতো আচরণ করে তারা সমাজে কর্তৃত্ব কায়েমের চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।

জামায়াত আমির অভিযোগ করেন, জুলাই আন্দোলনের শহীদ ও অংশগ্রহণকারীদের ত্যাগের কারণেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এই আন্দোলন না হলে অনেকেই দেশে ফিরতে পারতেন না বা রাজনৈতিক সুযোগও পেতেন না।

তিনি আরো দাবি করেন, অতীতে কারাগারে থাকা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনায় তারা ক্ষমতা পরিবর্তন নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কেউ কেউ সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে নিজেদের কৃতিত্ব হিসেবে দাবি করছেন, যা তিনি ‘ভুয়া দাবি’ বলে উল্লেখ করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশে আবারো বড় ধরনের গণআন্দোলন সৃষ্টি হতে পারে এবং তখন ‘ফ্যাসিবাদের কবর রচিত হবে’।

সমাবেশে তিনি একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও সহিংসতামুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
সানা/ডিসি/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে