গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আটটি ফ্লাইটে সৌদি গেলেন ৩ হাজার হজযাত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪৭ এএম ২০২৬
আটটি ফ্লাইটে সৌদি গেলেন ৩ হাজার হজযাত্রী
ছবি

হজের উদ্দেশে সারা দেশের হজযাত্রীরা জড়ো হয়েছেন আশকোনা হজ ক্যাম্পে -ছবি সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত আটটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আটটি ফ্লাইটে প্রায় তিন হাজার যাত্রী ভ্রমণ করেছেন। বিকেল ও রাতে আরো আটটি ফ্লাইট সৌদি যাওয়ার প্রস্তুতি চলছিল।

এদিকে, সৌদি আরব যেতে আরো হাজারো হজযাত্রী আশকোনার হজ ক্যাম্পে জড়ো হয়েছেন। তারা এখানে আনুষ্ঠানিকতা শেষ করে একে একে নিজ নিজ ফ্লাইটে যাচ্ছেন। আশকোনা হজ ক্যাম্পের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা। তবে ক্যাম্পে মশার উপদ্রব এবং গরমে অনেকে অস্বস্তির কথাও জানিয়েছেন।

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে গত শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ফ্লাইটে সৌদি গেছেন ৪১৯ জন হজযাত্রী।

সরেজমিনে দেখা যায়, হজ ক্যাম্পের সামনে শত শত হজযাত্রী এবং তাদের স্বজনরা দাঁড়িয়ে আছেন। আত্মীয় বা পরিবার-পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে ক্যাম্পে প্রবেশ করছেন অনেকে। কেউ কেউ প্রিয়জনকে বিদায় দিতে অশ্রুসিক্ত হচ্ছেন। ক্যাম্পে ঢোকার সময় পানির বোতল দিয়ে তাদের স্বাগত জানান স্বেচ্ছাসেবকরা। পরে ফ্লাইট অনুযায়ী তারা ইমিগ্রেশন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন। যাদের ফ্লাইট রোববার (১৯ এপ্রিল), তাদের জন্য ক্যাম্পের ভেতর নির্দিষ্ট কক্ষে থাকার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।

আশকোনা হজ ক্যাম্পের সংশ্লিষ্টরা জানান, এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের সাউদিয়া এবং ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করছে।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ ও ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। প্রাক-হজ ফ্লাইট ২০৭টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়ার ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।


সানা/ডিসি/আপ্র/১৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

র‌্যাবের বদলে এসআরবি, ক্ষমতা-জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাবের বদলে এসআরবি, ক্ষমতা-জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন নামে বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের উদ্যোগকে ‘নতু...

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক, ফিরিয়ে দিলো পরিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক, ফিরিয়ে দিলো পরিবার

অনলাইনে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছিলেন দং লিয়াং নামের এক য...

কেউ দেখেছেন আমার মেয়েকে? এক বছর ধরে খুঁজে পাচ্ছি না’
০৬ সেপ্টেম্বর ২০২৬

কেউ দেখেছেন আমার মেয়েকে? এক বছর ধরে খুঁজে পাচ্ছি না’

‘আপনারা কি কেউ দেখেছেন আমার মেয়েকে? এক বছর ধরে আমার মেয়ে নিখোঁজ। খুঁজে পাচ্ছি না। আপনারা আমার সন্তা...

মানবাধিকার কমিশন বিল নিয়ে জামায়াতের আপত্তি, সংসদে ওয়াকআউট
০৬ সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার কমিশন বিল নিয়ে জামায়াতের আপত্তি, সংসদে ওয়াকআউট

জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত প্রস্তাবিত আইনে ‘দ্বৈত প্রয়োগের’ সুযোগ রাখা হয়েছে—এমন অভিযোগ তুলে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে