গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকায় খাসজমি বরাদ্দের সুযোগ নেই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:২২ এএম ২০২৬
ঢাকায় খাসজমি বরাদ্দের সুযোগ নেই
ছবি

সংসদে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু -ছবি সংগৃহীত

সারাদেশে ভূমিহীনদের পুনর্বাসনে সরকারি খাসজমি বরাদ্দ প্রক্রিয়া চলমান থাকলেও ঢাকা মহানগরে খাসজমি বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ঢাকার সব খাসজমি অকৃষি শ্রেণিভুক্ত হওয়ায় তা ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার আইনি সুযোগ নেই।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের জমিগুলো অকৃষি হিসেবে চিহ্নিত হওয়ায় এখানে ভূমিহীন পুনর্বাসনের সুযোগ সীমিত। তবে সরকারের বেদখল খাসজমি উদ্ধারের উদ্যোগ চলমান রয়েছে এবং এসব জমি উদ্ধার করে নিয়ম অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যবহার করা হবে।

তিনি আরো জানান, ঢাকা-১৮ আসনের আওতায় মোট খাসজমির পরিমাণ ৯২৯ দশমিক ৯১৪০ একর। এর মধ্যে নদী শ্রেণিভুক্ত জমি নদী, খাল শ্রেণিভুক্ত জমি খাল এবং রাস্তা ও হাট শ্রেণিভুক্ত জমি জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে।

মন্ত্রী বলেন, কিছু নাল, বন ও পুকুর শ্রেণির জমি সিটি জরিপে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হলেও দখল ও মালিকানা নিয়ে বিরোধ থাকায় সেগুলো বর্তমানে ফাঁকা রয়েছে। এছাড়া কিছু সম্পত্তি ভুলভাবে খাস খতিয়ানে রেকর্ড হওয়ায় আদালতে একাধিক দেওয়ানি মামলা চলমান রয়েছে।

ঢাকার বাইরে ভূমিহীন পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে বিদ্যমান খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী যোগ্যদের জমি বরাদ্দ দেওয়া হচ্ছে।

উদ্ধারকৃত জমি কবে নাগাদ রাজস্ব ব্যবস্থার আওতায় আসবে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের মধ্যে এসব জমি সরকারি আয় বৃদ্ধিতে ব্যবহার করা হবে।
সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সেপ্টেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা

দেশের আকাশে রবিউস সানির চাঁদ দেখা গেছে শনিবার (১২ সেপ্টেম্বর)। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) উদযা...

বেসরকারি চাকরিজীবীদের নতুন সার্ভিস রুলসে যা থাকছে
১৩ সেপ্টেম্বর ২০২৬

বেসরকারি চাকরিজীবীদের নতুন সার্ভিস রুলসে যা থাকছে

বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে ‘নতুন সার্ভিস রুলস’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্...

নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬

নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্...

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অ...

‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি

মৃত মায়ের সরকারি পাওনার ১০ লাখ টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন ১৭ বছর বয়সী শাহেদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে