গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:১৩ এএম ২০২৬
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
ছবি

ছবি সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে জ্বালানি বিভাগ। বিভাগের তথ্যমতে, মার্চ থেকে ১১ এপ্রিল  পর্যন্ত সারাদেশে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুদ করা মোট ৪ লাখ ৮৫ হাজার ৬৮৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ৩ লাখ ৫৯ হাজার ৫৮৬ লিটার, অকটেন ৩৯ হাজার ১০১ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ২৯ লিটার।

একই সময়ে সারাদেশে ৮ হাজার ২৫৩টি অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩ হাজার ৩১৩টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ১ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া ৪৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ ও অনিয়ম রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


সানা/ডিসি/আপ্র/১২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
২৮ জুলাই ২০২৬

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ...

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই ২০২৬

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের...

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
২৮ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)...

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়
২৮ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের দিনক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই