গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ মার্চ ২০২৬

মেনু

ঈদের ছুটিতে ফাঁকা সড়কে দুর্ঘটনায় নিভলো ২৩ প্রাণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ২১:০৮ এএম ২০২৬
ঈদের ছুটিতে ফাঁকা সড়কে দুর্ঘটনায় নিভলো ২৩ প্রাণ
ছবি

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি বাসকে টেনে অনেকটা পথ নিয়ে যায় ট্রেনটি। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসের ১২ জন যাত্রী -ছবি সংগৃহীত

ঈদের ছুটির মধ্যে ফাঁকা সড়কে ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জনের মত। কুমিল্লা, ফেনী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় মোট ২৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ মার্চ) গভীর রাত থেকে রোববার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনার তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লার পদুয়ার বাজারে। গভীর রাতে সেখানে ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে ১২ জনের প্রাণ গেছে। এ ছাড়া সকালে হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চারজনের প্রাণ গেছে।

ফেনী সদর উপজেলায় বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। কিশোরগঞ্জে নিহত হয়েছেন দুজন।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ---

কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আটজন। শনিবার রাত ৩টার আগে আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহের মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোরের চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালী সোনাইমুড়ি বাবুল চৌধুরী (৫৫), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (২৫), নোয়াখালীর ফাজিলপুরের মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৪৫) ও লক্ষ্মীপুর সদরের সিরাজুল ইসলামের মেয়ে সাঈদা (৯), যশোরের গাড়ি চালক পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬), দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩)।
ফেনী 
ফেনীর সদর উপজেলায় বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। রোববার ভোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গিয়েছে। তাদের একজন, ঢাকার বাংলামোটর এলাকার মুস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোরশেদ (৩৯) ও লালবাগ এলাকার সোহাগ (৩৮)।

নওগাঁ 
নওগাঁর রাণীনগরে ঈদের দিন বন্ধুদের সঙ্গে বেরিয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার রাত পৌনে ৯টায় দিকে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু পাল জানান। নিহত ১২ বছর বয়সী মো. হৃদয় রানীনগর উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।

নাটোর 
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি, মনিরুজ্জামান জানিয়েছেন। নিহত ২৯ বছর বয়সী জুলফিকার আলী জিল্লু পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া নওদাপাড়া এলাকার আনছারুলের ছেলে।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও এক বন্ধু।

রোববার বিকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী।

‎নিহতরা হলেন- উপজেলার দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)।

পুলিশ জানায়, বিকালে মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় ও জাবির নিহত হন। আহত অপর আরোহীকে হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চারজনের প্রাণ গেছে।

ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন। নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক ইব্রাহিম, আসমা আক্তার (৪০) ও তার ছেলে সজিব (১৩)।
সানা/আপ্র/২২/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী
২১ মার্চ ২০২৬

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান...

ঈদের জামাতে বিশ্বশান্তির প্রার্থনা, যুদ্ধ থামানোর মিনতি
২১ মার্চ ২০২৬

ঈদের জামাতে বিশ্বশান্তির প্রার্থনা, যুদ্ধ থামানোর মিনতি

সংযম, ক্ষমা আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এ বছরের ঈদের সকালেও সেই খুশির ভেতর স...

আজ মেট্রোরেল চলাচল বন্ধ
২১ মার্চ ২০২৬

আজ মেট্রোরেল চলাচল বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (২১ মার্চ) রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্...

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আজ
২১ মার্চ ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আজ

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই