গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজধানীতে রাতে সড়কে ঝরলো ৪ প্রাণ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪০ এএম ২০২৬
রাজধানীতে রাতে সড়কে ঝরলো ৪ প্রাণ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁও ও সায়েন্স ল্যাবে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে এসব দুর্ঘটনা ঘটে।

তেজগাঁওয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক মো. আলিম (৪০) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২)। আর সায়েন্স ল্যাবে দুর্ঘটনায় নিহতরা হলেন- সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯)।

তেজগাঁওয়ে দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে নিয়ে আসা নাবিল জানান, হারুনুর রহমান স্ত্রী ও বোনকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশা করে বাসায় ফেরছিলেন। পথে তেজগাঁও শিল্পাঞ্চলের চ্যানেল আই অফিস এলাকায় ইউটার্নে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক ও হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত হারুনুর রহমানের স্ত্রী ও বোন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নিহত হারুনুর কিশোরগঞ্জের কটিয়াদী থানার দশ কাহানিয়া এলাকার হাবিবুর রহমানের সন্তান। মহাখালীতে পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এদিকে সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী সাজু আহমেদ সুমন ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা নিহত হয়েছেন। জানা গেছে, সাজু আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে ঢামেকে নিয়ে আসা পথচারী মো. রুবেল জানান, রাত ১১টার দিকে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন সাজু আহমেদ। পথে সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় দুজনই ছিটকে পড়েন। এতে সাজু আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। পরে সুমাইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সাজু আহমেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে পাঠাই। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।

এসআই মাহমুদুল হাসান আরও বলেন, সাজু আহমেদ গণপূর্ত অধিদপ্তরে চাকরি করতেন বলে আমরা জানতে পেরেছি। দক্ষিণ শাজাহানপুরে পরিবার নিয়ে থাকতেন।

এসি/আপ্র/০৭/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে