গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিলো বিআরটিসি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:১২ এএম ২০২৬
বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিলো বিআরটিসি
ছবি

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এই সার্ভিস পরিচালনা করবে। বাসগুলোতে নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেলপার দায়িত্ব পালন করবেন।

বুধবার (৪ মার্চ) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

নারীবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিআরটিসির মহিলা বাসে বিভিন্ন স্লোগান নির্ধারণ করা হয়েছে: স্বস্তির আরেক নাম, নারী বান্ধব বিআরটিসি বাস; নারীর পথচলায় ভয়ের শেষ, নিরাপদ বাসেই এগোবে দেশ; নিরাপদ যাত্রা কর্মে গতি-নারীর হাতেও অর্থনৈতিক শক্তি; নিরাপদ পথচলায় নারী, সমৃদ্ধির দেশ গড়ি; নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারীবান্ধব বাস হোক সবার অঙ্গীকার; নারীর হাতে ঘুরবে চাকা, বদলে যাবে আগামীর ঢাকা; কর্মে যাবো মহিলা বাসে, ভোগান্তি পেরিয়ে উন্নতি আসে; নারী চালকের গাড়িতে, নিরাপদে ফিরি বাড়িতে; নারীর চালনায় যাত্রা করি, নিরাপদ বাংলাদেশ গড়ি।

এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক পত্রে ‘মহিলা বাস সার্ভিস’ সংক্রান্ত বার্তা ও স্লোগানসমূহ বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

সরকারের এ উদ্যোগ নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ আরো বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এসি/আপ্র/০৫/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে