গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২ পিএম, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:২২ এএম ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি
ছবি

ছবি সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ করার দাবিতে ঢাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরিপ্রার্থীরা অবস্থান নিয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে, চাকরিপ্রার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছিলেন।

চাকরিপ্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য আন্দোলন করে আসা হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে ছেলেদের জন্য বয়সসীমা ৩৫ বছর এবং মেয়েদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছিল সরকার গঠিত পর্যালোচনা কমিটি। কিন্তু পরে বিভিন্ন দাবির প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছরে নির্ধারণ করা হয়। তখন তারা বুঝতে পেরেছিলেন অন্তর্বর্তী সরকার তাদের সময়ের গুরুত্ব বুঝবে না।

তারা আরো বলেন, করোনা মহামারির কারণে তিন বছর কোনো চাকরির সার্কুলার হয়নি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বছরের সেশন জট দেখা দিয়েছে। ফলে শিক্ষার্থীদের প্রায় ৫ বছর সময় নষ্ট হয়েছে। এই নষ্ট সময়কে বিবেচনায় এনে এবং পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি জানানো হচ্ছে।

চাকরিপ্রার্থীরা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নিজে বঞ্চিত ছিলেন, তাই তিনি শিক্ষার্থীদের এই বঞ্চনার বিষয়টি বুঝবেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন। তাই সবকিছু বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়স ৪০ করা হোক।

এসি/০৪/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই