গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রথমবার ভোট দেবো, ঈদের মতো আনন্দ লাগছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:৪৬ এএম ২০২৬
প্রথমবার ভোট দেবো, ঈদের মতো আনন্দ লাগছে
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়ি ফিরতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। বুধবার সকাল থেকেই স্টেশনজুড়ে ছিল যাত্রীদের উপচেপড়া চাপ। কেউ পরিবার নিয়ে, কেউ একা—যার যার মতো করে ট্রেনে চড়ে গন্তব্যে ফিরছেন।

অতিরিক্ত যাত্রীর চাপে অনেকেই আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট কেটে যাত্রা করছেন। আবার ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠেও যাত্রা করতে দেখা গেছে অনেককে।

স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএমবি)। যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, টিকিট চেক এবং ডিজিটাল ক্যানিংয়ের মাধ্যমে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ভোটকে কেন্দ্র করে স্টেশনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ব্যাগ হাতে মানুষ, হাসি-আনন্দ আর প্রত্যাশার গল্পে মুখর কমলাপুর। অনেকের চোখেমুখে দেখা যাচ্ছে প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস। সব মিলিয়ে ভোটের টানে কমলাপুর রেলস্টেশন এখন মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

বুধবার সকালে পরিবার নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘সড়ক পথে টিকিট পাওয়া কঠিন, যানজটও বেশি, ভাড়াও চড়া। তাই ট্রেনকেই বেছে নিয়েছি। ট্রেন ভ্রমণ তুলনামূলক নিরাপদ। তবে আজ আসন না পেয়ে দাঁড়ানোর টিকিট কেটে যেতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অনেকে প্রথমবার ভোট দিতে যাচ্ছে। সবার চোখেমুখে আলাদা আনন্দ দেখা যাচ্ছে, এটা দেখতে ভালো লাগছে।’

রংপুর এক্সপ্রেসের যাত্রী মাহমুদা জানান, প্রথমবার ভোট দেবো, ঈদের মতো আনন্দ লাগছে। আমি ও আমার স্বামী একসঙ্গে বাড়ি যাচ্ছি। এ যেন অন্যরকম অনুভূতি। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের ভোট দেব।

আসন না পেয়ে দাঁড়ানোর টিকিট কেটে রওনা দিয়েছেন নাহিদ হাসান। তিনি বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ এসেছে। এই সুযোগ মিস করতে চাই না। জায়গা না পেলে ছাদে উঠেই যাব।

বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে স্ক্যানার। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, গত তিনদিন ধরে বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। ভোট উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় যাত্রীর সংখ্যা বেড়েছে।

তিনি জানান, রাজশাহী অভিমুখী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে গতকাল ও আজ ট্রেনটি চালানো হচ্ছে। বুধবার ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে।

এসি/আপ্র/১১/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে