গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

দুর্নীতিতে বাংলাদেশ ১৩তম, চোরতন্ত্র অব্যাহত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৫৪ এএম ২০২৬
দুর্নীতিতে বাংলাদেশ ১৩তম, চোরতন্ত্র অব্যাহত
ছবি

মঙ্গলবার টিআইবির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ রিপোর্ট উপস্থাপন করেন -ছবি সংগৃহীত

বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এইবার ১৩তম। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ রিপোর্টে এ তথ্য জানিয়েছে।


টিআইবির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের স্কোর এ বছর ২৪। একই স্কোর পেয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে। সূচকে বাংলাদেশের অবস্থান ১৫০তম (ভালো থেকে খারাপের ক্রম অনুযায়ী)।


বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা মূলত জুলাই অভ্যুত্থানের ফলে উদ্ভূত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনার কারণে, মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। তবে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার বাস্তবায়ন ও তথ্যসূত্রের সীমাবদ্ধতার কারণে মূল অবস্থান তেমন পরিবর্তিত হয়নি।

বিশ্ব পরিস্থিতি: টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ৮৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া, ৯ স্কোর। বিশ্বজুড়ে ৮০ শতাংশ মানুষ এমন দেশে বসবাস করছে যেখানে দুর্নীতি বেশি।

দক্ষিণ এশিয়ার অবস্থান: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে দুর্নীতিগ্রস্ত অবস্থায় রয়েছে কেবল মিয়ানমার ও আফগানিস্তান। ১৬ স্কোর নিয়ে তারা তালিকার ১৬৯তম স্থানে। ভুটান সবচেয়ে ভালো অবস্থানে (৭১ স্কোর, ১৮তম), এরপর ভারত ও মালদ্বীপ (স্কোর ৩৯), শ্রীলঙ্কা (৩৫), নেপাল (৩৪) এবং পাকিস্তান (২৮)।

চোরতন্ত্র অব্যাহত: ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চোরতন্ত্রের পতন সম্ভব হয়নি। যদিও স্কোর এক পয়েন্ট বেড়েছে, তবে সেটি দুর্নীতি কমার কারণে নয়, বরং জুলাই আন্দোলনের প্রভাব। তিনি আরো বলেন, রাজনৈতিক ও আমলাতন্ত্রের অপশক্তির কারণে কাঙ্ক্ষিত সংস্কার বাধাগ্রস্ত হয়েছে এবং দুর্নীতির হাতবদল রোধ করা যায়নি। তিনি সাংবাদিকদের বলেন, “দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। 

এজন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা বাড়াতে হবে, এবং রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে হবে। দেশের আইনশৃঙ্খলা ও সংস্থা সক্রিয়ভাবে দুর্নীতি দমনে নিয়োজিত হলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

প্রতিবছর পারফরম্যান্স: টিআইবির সূচকে ২০১২ সাল থেকে বাংলাদেশে সর্বাধিক স্কোর ২৮ (২০১৭), সর্বনি¤œ ২৩ (২০২৪)। এবারের ২৪ স্কোর গত বছরের তুলনায় সামান্য উন্নতি, তবে মূল চ্যালেঞ্জ চোরতন্ত্র ও রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্ব এখনো রয়ে গেছে। টিআইবির প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, কোন দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি।

বিশ্বের ১০০ স্কোরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, সিঙ্গাপুর। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দক্ষিণ সুদান, সোমালিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, লিবিয়া, ইরিত্রিয়া, সুদান, নিকারাগুয়া, সিরিয়া, উত্তর কোরিয়া ও ইকুয়েটোরিয়াল গিনি শীর্ষে।

 

সানা/মেহেদী/আপ্র/১০/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন

সচিব পদমর্যাদায় গিয়াস উদ্দিন রিমনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সর...

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা
০৯ অক্টোবর ২০২৬

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্র...

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই