গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভাড়া বাড়লেও বাসে নেই তালিকা, ইচ্ছামতো আদায়ের অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৫ এএম ২০২৬
ভাড়া বাড়লেও বাসে নেই তালিকা, ইচ্ছামতো আদায়ের অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া বাড়ানো হলেও রাজধানীর কোনো বাসে নতুন ভাড়ার তালিকা টাঙানো হয়নি বলে অভিযোগ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটির দাবি, ভাড়ার তালিকা না থাকার সুযোগে যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে পরিবহনকর্মী ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক যুক্ত বিবৃতিতে জাতীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে অবিলম্বে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সরকার বাসসহ বিভিন্ন গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে। অথচ ঢাকা মহানগরীতে চলাচলকারী কোনো বাসে ভাড়ার তালিকা টাঙানো হয়নি। নগর পরিবহন ও দূরপাল্লার সব ধরনের বাসে দূরত্ব অনুযায়ী নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ সংগঠনটির।

জাতীয় কমিটির দাবি, গত চার-পাঁচ দিন ধরে রাজধানীর নগর পরিবহন এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে চলাচলকারী বাসগুলোতে এ ধরনের নৈরাজ্য চলছে। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। গণপরিবহনে ভাড়াসংক্রান্ত অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে ঢাকাসহ সারাদেশে বিআরটিএ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সানা/কেএমএএ/আপ্র/২৬/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা
২৬ সেপ্টেম্বর ২০২৬

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা

৭ মার্চের ভাষণের উপস্থাপনাতেও পরিবর্তনের উদ্যোগ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
২৬ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দ...

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জমি দখলের চেষ...

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
২৬ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই