গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মেনু

কোন কোন সড়কে চলবে ‘পিংক বাস’, থামবে যেখানে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:১৪ এএম ২০২৬
কোন কোন সড়কে চলবে ‘পিংক বাস’, থামবে যেখানে
ছবি

ছবি সংগৃহীত

নারীদের যাতায়াতের সুবিধায় মঙ্গলবার রাজধানীতে চালু করা হয়েছে ‘মহিলা বাস সার্ভিস’। এসব বাসের জন্য বেশ কিছু রুট ও যাত্রীদের ওঠা-নামার স্থান নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসির তথ্য অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাসগুলো। এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী। ঢাকাসহ বগুড়া ও চট্টগ্রামেও দুটি করে গোলাপি বাস চলাচল করবে।

নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: এ রুটে চলাচলকারী বাসটি কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল এলাকায় থামবে।

তালতলা-মতিঝিল: এ রুটের বাসটি তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় এলাকায় যাতায়াত করবে।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: এ রুটে চলা গোলাপি বাসটি ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারি (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন এলাকায় যাত্রী পরিবহন করবে।

মিরপুর ১০-মতিঝিল: এ রুটের বাসে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন ও মতিঝিল এলাকার যাত্রীরা চলাচল করতে পারবেন।

মিরপুর-মতিঝিল: এ রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল এলাকায় যাত্রাবিরতি নির্ধারণ করা হয়েছে।

মিরপুর ১২-মতিঝিল: এ রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাস থামবে।

নারায়ণগঞ্জ-ঢাকা: এ রুটে চাষাড়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভুইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল যাত্রাবিরতির স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।

মোহাম্মদপুর-মতিঝিল: মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, অ্যালিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রুটে যাত্রী পরিবহন করবে একটি বাস।

আব্দুল্লাহপুর-মতিঝিল: এই রুটের বাসটি আব্দুল্লাহপুর, আজমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, মতিঝিল রুটে চলাচল করবে।

গাজীপুর-বিমানবন্দর: গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর রুটেও চলবে একটি বাস।

নারীদের জন্য নির্ধারিত এসব রুট রাজধানী ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ কর্মস্থল, আবাসিক এলাকা ও পরিবহনকেন্দ্রের সঙ্গে সংযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা
১৯ আগস্ট ২০২৬

ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা

ভূমিসেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এবং দালালমুক্ত ও জবাবদিহিমূলক ভূমি প্রশাসন নিশ্চিত করতে উপজ...

চালুর পরদিনই মহিলা বাসে নেই যাত্রী
১৯ আগস্ট ২০২৬

চালুর পরদিনই মহিলা বাসে নেই যাত্রী

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে চালু করা হয়েছে বাংলাদেশ স...

রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
১৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টা থে...

তারেক রহমান ভারত সফরে গেলে সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে: দীনেশ ত্রিবেদী
১৯ আগস্ট ২০২৬

তারেক রহমান ভারত সফরে গেলে সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে