গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই সনদ ও বিচার বিভাগের ইস্যুতে নারায়ণগঞ্জে সাত আইন কর্মকর্তার পদত্যাগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:২৬ এএম ২০২৬
জুলাই সনদ ও বিচার বিভাগের ইস্যুতে নারায়ণগঞ্জে সাত আইন কর্মকর্তার পদত্যাগ
ছবি

ছবি সংগৃহীত

রায়ণগঞ্জ আদালতে দায়িত্ব পালনকারী জামায়াতপন্থি সাতজন অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার একযোগে পদত্যাগ করেছেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে মতপার্থক্যের কারণেই তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তারা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রের অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের কাছেও দেওয়া হয়েছে।

পদত্যাগকারী আইন কর্মকর্তারা হলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিজাম উদ্দিন, ইসরাফিল হোসাইন ও গোলাম সারোয়ার; সহকারী গভর্নমেন্ট প্লিডার মাইনুদ্দিন মিয়া ও জাহাঙ্গীর দেওয়ান; এবং সহকারী পাবলিক প্রসিকিউটর আক্তার হোসেন ও মাসুদুর রহমান।

তারা জামায়াত-সমর্থিত সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেছেন।

তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য ক্ষতিকর হতে পারে।

সহকারী পাবলিক প্রসিকিউটর আক্তার হোসেন বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা এবং আরও কয়েকটি নীতিগত বিষয়ে আমাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। সে কারণেই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইন কর্মকর্তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা সেগুলো গ্রহণ করেছি।”
সানা/আপ্র/৭/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬

মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

দেশের অর্থনীতিকে মূল্যস্ফীতি থেকে রক্ষা করতে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যতিরেকে ইচ্ছা...

টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
২১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় তিনজনের মৃত্য...

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে
২১ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী...

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
২০ সেপ্টেম্বর ২০২৬

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ঢাকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই