গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গুজব ও প্রতারণা ঠেকাতে এফবিআইর সহযোগিতা চাইল পুলিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:২২ এএম ২০২৬
গুজব ও প্রতারণা ঠেকাতে এফবিআইর সহযোগিতা চাইল পুলিশ
ছবি

সোমবার পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে এফবিআইর দুই সদস্যের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করেন -ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সহযোগিতা চেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, সাইবার প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায়। সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে এফবিআইর দুই সদস্যের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি।

সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম মোকাবিলা, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সঙ্গে এফবিআইর পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এফবিআইর প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের পরিধি বাড়ানোর আহ্বান জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/৩/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার
২৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ মা...

বারিধারায় শ্রমিকের মৃত্যু, কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ
২৪ সেপ্টেম্বর ২০২৬

বারিধারায় শ্রমিকের মৃত্যু, কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ

রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মী...

হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ
২৪ সেপ্টেম্বর ২০২৬

হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই