গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

জামালপুরে গণধর্ষণ মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
জামালপুরে গণধর্ষণ মামলায় সাতজনের মৃত্যুদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

সুজাউদ্দৌলা সুজন: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলোক্ষীয়া উত্তরপাড়া এলাকায় সংঘটিত এক গণধর্ষণ মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এ রায়ের মাধ্যমে সমাজে নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ দমনে শক্তিশালী বার্তা যাবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মে রাতে বকশীগঞ্জ উপজেলার নিলোক্ষীয়া এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে পরিত্যক্ত স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সাক্ষ্য-প্রমাণ ও মেডিকেল রিপোর্ট পর্যালোচনা শেষে আদালত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
এসি/সানা/আপ্র/৭/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৫
১৫ অক্টোবর ২০২৬

যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৫

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে...

প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
১৫ অক্টোবর ২০২৬

প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আল...

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি
১৪ অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেফতার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল-নূর...

ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার
১৪ অক্টোবর ২০২৬

ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার

রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে