গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

নির্দিষ্ট এলাকায় চলবে ই-রিকশা, নিবন্ধনে লাগবে বাড়তি চার তথ্য

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
নির্দিষ্ট এলাকায় চলবে ই-রিকশা, নিবন্ধনে লাগবে বাড়তি চার তথ্য
ছবি

নিবন্ধনপ্রক্রিয়া শুরুর আগে ই-রিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং চলাচলের এলাকার সীমানা ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয়ের কাজও চলছে -ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধন পেতে আবেদনকারীদের বাড়তি চার ধরনের তথ্য দিতে হবে। আবেদনকারী কোন এলাকার বাসিন্দা, তাঁর পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজেই রিকশা চালাবেন কি না - এসব তথ্য আবেদন ফরমে উল্লেখ করতে হবে। মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে নতুন এই চারটি বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

নিবন্ধনপ্রক্রিয়া শুরুর আগে ই-রিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং চলাচলের এলাকার সীমানা ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয়ের কাজও চলছে। ঢাকা উত্তর সিটির রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জানান, আবেদন ফরমে অতিরিক্ত চারটি বিষয় যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর ফরম ছাপানো ও বিতরণের কাজ শুরু হবে।

ফরমের দাম নির্ধারণের বিষয়েও মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে ডিএনসিসি। কারণ, ই-রিকশা চলাচল বিধিমালায় আবেদন ফরমের মূল্য নির্ধারণের বিষয়ে কিছু বলা নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ফরমের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে।

ডিএনসিসি তাদের আওতাধীন ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রির পরিকল্পনা করছে। এসব অঞ্চলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের চারটি বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে। চারটি ট্রাফিক অঞ্চলের জন্য চার রঙের আলাদা আবেদন ফরম তৈরি করা হবে। ফরমে ট্রাফিক জোনের নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের নামও উল্লেখ থাকবে।

তবে কতটি ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ডিএমপির ট্রাফিক বিভাগ এ বিষয়ে জরিপ করছে। তাদের সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে প্রতিটি জোনে কতটি অটোরিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ করা হবে। ফলে প্রাথমিকভাবে ফরম বিতরণের যে পরিকল্পনা রয়েছে, তাতেও পরিবর্তন আসতে পারে।

ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা আগে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অটোরিকশা না কিনে আবেদন জমা দেওয়া যাবে না। অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়ি কেনার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্যের মাধ্যমে গাড়ির পরিচয় ও কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে।

ই-রিকশা নিবন্ধনের অন্যতম শর্ত হলো, গাড়ি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি এবং পরে বুয়েটের কারিগরি অনুমোদন নিতে হবে।

ডিএনসিসির রাজস্ব বিভাগের ওই কর্মকর্তা জানান, এ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতটি প্রতিষ্ঠানকে সারা দেশে নির্ধারিত নকশায় অটোরিকশা উৎপাদনের অনুমতি দিয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। বাকি দুটি অনুমোদন পেলেও এখনো উৎপাদনে যায়নি। উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানগুলো হলো নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস।

বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী অটোরিকশা তৈরি করতে আগ্রহী নতুন প্রতিষ্ঠানও উৎপাদনের অনুমতি নিতে পারবে। এ জন্য প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর প্রতিষ্ঠানটি বুয়েটের কারিগরি অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।

গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এ বিধিমালা কার্যকর হবে। বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি নিবন্ধিত অটোরিকশার জন্য কিউআর কোডযুক্ত আলাদা নম্বর ও নম্বরপ্লেট থাকবে।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত অটোরিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।

বিধিমালায় জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, উড়াল এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষের নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন সড়কে ই-রিকশা চলবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে।

গত ১ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন - প্রতিটিতে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের অটোরিকশার রং হবে আলাদা। এক জোনে নিবন্ধিত অটোরিকশা অন্য জোনে চলতে পারবে না। তবে চালকদের জন্য আপাতত আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধনপ্রক্রিয়া এগোলে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আবেদন ফরম বিক্রি শুরু করলেও ফরম সংগ্রহ করলেই অটোরিকশা চালানোর অনুমতি পাওয়া যাবে না বলে জানিয়েছে। গাড়ি নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। বুয়েটের ছাড়পত্রসহ বিধিমালার অন্যান্য শর্ত পূরণ করে আবেদন জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।

ডিএসসিসি প্রাথমিকভাবে তাদের আওতাধীন ১০টি অঞ্চলে ১৫ হাজার করে মোট দেড় লাখ অটোরিকশার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসাবে শুরুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় অন্তত আড়াই লাখ নতুন ব্যাটারিচালিত অটোরিকশা নামার কথা।

বর্তমানে ঢাকায় চলাচলকারী ব্যাটারিচালিত রিকশার মালিকানা মূলত দুই ধরনের। কিছু রিকশার চালক নিজেরাই মালিক। তাঁদের উপার্জন নিজেরাই ভোগ করেন। তবে ব্যাটারি চার্জ দেওয়া ও গ্যারেজে রাখার জন্য তাঁদের ভাড়া দিতে হয়।

অন্যদিকে কিছুটা বিত্তশালী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের কারও কারও ৫০ থেকে ১০০টি পর্যন্ত রিকশা রয়েছে। এসব মালিক নিজেদের ব্যবস্থাপনায় রিকশা রাখার গ্যারেজ ও চার্জ দেওয়ার ব্যবস্থা করেন। পরে নির্দিষ্ট পরিমাণ দৈনিক ‘জমা’র ভিত্তিতে চালকদের কাছে রিকশা ভাড়া দেন।
সানা/আপ্র/১৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সৌদি আরবের আহ্বানে যুদ্ধে পাশে থাকবে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান
১৩ নভেম্বর ২০২৬

সৌদি আরবের আহ্বানে যুদ্ধে পাশে থাকবে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির

একদিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্টমার্টিনে
১৩ নভেম্বর ২০২৬

একদিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্টমার্টিনে

চলতি পর্যটন মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন...

চিকিৎসায় বিপুল বিনিয়োগ, তবু সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি
১৩ নভেম্বর ২০২৬

চিকিৎসায় বিপুল বিনিয়োগ, তবু সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্য খাতে সরকারের বিপুল বিনিয়োগ থাকলেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না বলে মন্তব্য করেছেন...

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
১৩ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে