গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

চিকিৎসায় বিপুল বিনিয়োগ, তবু সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
চিকিৎসায় বিপুল বিনিয়োগ, তবু সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি
ছবি

শুক্রবার বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

দেশের স্বাস্থ্য খাতে সরকারের বিপুল বিনিয়োগ থাকলেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। এ খাতে সরকারের যথেষ্ট বিনিয়োগও রয়েছে। কিন্তু চিকিৎসাব্যবস্থার নানা জটিলতা ও সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের কাছে সেই বিনিয়োগের সুফল পৌঁছাচ্ছে না। এ অবস্থার পরিবর্তনে স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা বহন করা সম্ভব হয় না।

সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ের অনেক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন।

প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ কেউ গ্রামে গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ কিংবা অন্য কাজে চলে যান। এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব। একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেশাজীবী সংগঠনগুলোর সবকিছু পরিবর্তিত হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করবে। পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা এবং দন্তস্বাস্থ্যসেবার উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. আলমগীর কবির। আরো বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাসুদুর রহমান। সূত্র: বাসস
সানা/আপ্র/১৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সৌদি আরবের আহ্বানে যুদ্ধে পাশে থাকবে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান
১৩ নভেম্বর ২০২৬

সৌদি আরবের আহ্বানে যুদ্ধে পাশে থাকবে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির

একদিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্টমার্টিনে
১৩ নভেম্বর ২০২৬

একদিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্টমার্টিনে

চলতি পর্যটন মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন...

নির্দিষ্ট এলাকায় চলবে ই-রিকশা, নিবন্ধনে লাগবে বাড়তি চার তথ্য
১৩ নভেম্বর ২০২৬

নির্দিষ্ট এলাকায় চলবে ই-রিকশা, নিবন্ধনে লাগবে বাড়তি চার তথ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধন পেতে আবেদনকারীদে...

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
১৩ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে