গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০ এর মধ্যে আনার লক্ষ্য ডুলির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ১৫:৩৮ এএম ২০২৬
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০ এর মধ্যে আনার লক্ষ্য ডুলির
ছবি

ছবি সংগৃহীত

সকালে ঢাকায় আসা টমাস ডুলি বিকালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন। বিজয়ীদের প্রশংসায় ভাসালেন। 

ফ্রেমবন্দী হলেন লাল-সবুজের পতাকা হাতে। জার্মান বংশোদ্ভূত এই কোচ নতুন দায়িত্ব নিয়ে বললেন, বাংলাদেশকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৬০-১৫০ এর মধ্যে আনাই তার প্রাথমিক লক্ষ্য। 

হাভিয়ের কাবরেরার বিদায়ের পর, অনেক গুঞ্জন শেষে, শুক্রবার ডুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ এই কোচ কাজ করেছেন জার্মানির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের সঙ্গেও। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার থেকে কাজ শুরু করবেন ডুলি। 

আসছে ৫ জুন সান মারিনোর বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশের ডাগআউটে অভিষেক হবে ৬৫ বছর বয়সী এই কোচের।


৪৫ বছর ধরে ফুটবলের সঙ্গে থাকা ডুলির এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এশিয়ার দেশ ফিলিপিন্সের প্রধান কোচ ছিলেন। তার কোচিংয়ে ফিলিপিন্স অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র‌্যাঙ্কিং অর্জন করে। 

 

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা ভীষণ নাজুক, ১৮১তম। এই দুরবস্থা থেকে উত্তরণের দিকে শুরু থেকে দৃষ্টি দিতে চান ডুলি। প্রাথমিক লক্ষ্য জানালেও মনে করিয়ে দিলেন, রাতারাতি সম্ভব নয় কোনোকিছুই। “এখানে উপস্থিত সকল বিজয়ী তারকারা, তারা প্রত্যেকেই এই জায়গায় আসতে কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করেছেন। 

জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আর যারা সেটা করতে রাজি, তাদের নিয়ে আমরা সফল হতে পারব। তাই আমার লক্ষ্য হলো র‌্যাঙ্কিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা। 

এটা রাতারাতি হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এ নিয়ে আমি একটা বইও লিখেছি- দা ট্রুথ অ্যাবাউট সাকসেস ইন সকার দ্যাট নো ওয়ান টিচেস।”


“বইয়ে চারটি মূল স্তম্ভের কথা বলা হয়েছে এবং তার একটি হলো মানসিকতা। আর মানসিকতা হুট করে বদলায় না, এটা হলো আপনার চিন্তা করার ধরন। আমাদের ফুটবল নিয়ে ভাবতে হবে এবং আমাদের কী করা দরকার, তা বুঝতে হবে, তাহলেই আমরা যেকোনো কিছু অর্জন করতে পারব। লক্ষ্যটা বাস্তবসম্মত হতে হবে। 

 

১৬০-এর নিচে নামাটা বাস্তবসম্মত, তবে তা আগামীকালই সম্ভব নয়, হয়তো এক বছরের মধ্যে সম্ভব।” ২০০৩ সালে সাফের শিরোপা জয়ের পর সাফল্য খরা চলছে বাংলাদেশের। 

সমর্থকেরা খুব আশা করে তাকিয়ে থাকলেও সাফের গত আসরে কাবরেরার কোচিংয়ে দলের পথচলা থামে সেমি-ফাইনালে। সমর্থকদের প্রত্যাশার চাপ নিতে প্রস্তুত থাকার কথা বললেন ডুলি। এ নিয়ে বলতে গিয়ে একটু যেন মজাও করলেন তিনি। 

 

“এটা কোনো ব্যাপার না, আমি এর জন্য প্রস্তুত। আমি জার্মানি থেকে এসেছি এবং জার্মানিও ঠিক একই রকম। আসলে এখানেও, বাংলাদেশে, আমি জানি না, হয়তো এক মিলিয়ন কোচ ঘরের বাইরেই ঘোরাঘুরি করছে! 

তারা সবাই ফুটবলটা বোঝে এবং সেটা ভালো কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ।” “তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি- আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি, যদি লক্ষ্যটি বাস্তবসম্মত হয়। 

 

আর বাংলাদেশ কত বছর ধরে কিছু জেতেনি, ২৩ বছর? এখন সময় এসেছে কিছু করে দেখানোর।”

ডিসি/আপ্র/২২/০৫/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

৩৩ বছর পর জানা গেল মামলার বাদী ছিলেন মৃত
০৮ সেপ্টেম্বর ২০২৬

৩৩ বছর পর জানা গেল মামলার বাদী ছিলেন মৃত

ভারতের কর্ণাটক হাইকোর্টে একটি জমি-সংক্রান্ত মামলার শুনানিতে ৩৩ বছর পর সামনে এসেছে বিস্ময়কর এক আইনি অ...

হ্যারি-মেগানের রাজপরিবারের নতুন মর্যাদা জানালেন চার্লস
০৮ সেপ্টেম্বর ২০২৬

হ্যারি-মেগানের রাজপরিবারের নতুন মর্যাদা জানালেন চার্লস

যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি যুক্তরাজ্যে ফিরেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তবে দেশে ফ...

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে গণভোট চান রুহানি
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে গণভোট চান রুহানি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান...

এআইয়ের প্রভাবে যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ১০ লাখ চাকরি
০৮ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের প্রভাবে যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ১০ লাখ চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের চাকরি কেড়ে নেবে—এমন আশঙ্কা দীর্ঘদিনের। তবে যুক্তরাষ্ট্রের শ্রমবাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে