গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন ওমর আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন ওমর আব্দুল্লাহ
ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বিয়ে করেছেন সাংবাদিক নিধি রাজদানকে -ছবি সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বিয়ে করেছেন সাংবাদিক নিধি রাজদানকে। শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এ বিয়ের খবর জানান। নিধি রাজদান একজন হিন্দু নারী।

৫৬ বছর বয়সী ওমর আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গতকাল এক নতুন যাত্রা শুরু হয়েছে।’ এ পোস্টে তিনি নিধি রাজদানকে যুক্ত করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ওমর আব্দুল্লাহর বাবা ফারুক আব্দুল্লাহ ও মোলি আব্দুল্লাহ। অন্যদিকে নিধি রাজদানের বাবা এমকে রাজদান ও মা শার্লা রাজদানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আগে পায়েল আব্দুল্লাহকে বিয়ে করেছিলেন ওমর। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। একপর্যায়ে স্ত্রীকে বিচ্ছেদ দিতে আদালতের শরণাপন্ন হন ওমর। কয়েক বছর ধরে আইনি প্রক্রিয়া চলার পর গত জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্টের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। দুজনই একে অপরের বিরুদ্ধে মামলা করেছিলেন। পরে তারা মামলা প্রত্যাহারে সম্মত হন এবং বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেন।

ওমরের সাবেক স্ত্রী পায়েল আব্দুল্লাহও হিন্দু ধর্মাবলম্বী। বিয়ের আগে তার নাম ছিল পায়েল নাথ। ওমর আব্দুল্লাহকে বিয়ের পর তিনি নিজের নাম পরিবর্তন করে পায়েল আব্দুল্লাহ রাখেন। সূত্র: এনডিটিভি


সানা/কেএমএএ/আপ্র/৩১/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

আরো সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর হুমকিতে পিছু হটলেন
৩১ অক্টোবর ২০২৬

আরো সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর হুমকিতে পিছু হটলেন

পরিবারে আরো সন্তান চান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্ত্রী উষা ভ্যান্সকে মজা করে পঞ...

যে কোনো হুমকির তাৎক্ষণিক জবাবের নির্দেশ খামেনির
৩১ অক্টোবর ২০২৬

যে কোনো হুমকির তাৎক্ষণিক জবাবের নির্দেশ খামেনির

শত্রুপক্ষের যে কোনো সম্ভাব্য হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া...

মধ্যবর্তী নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে ভুয়া জরিপের ভয়ংকর ছায়া
৩১ অক্টোবর ২০২৬

মধ্যবর্তী নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে ভুয়া জরিপের ভয়ংকর ছায়া

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক জনমত জরিপের বিশ্বাসযোগ্যতা বড়...

নেতানিয়াহুকে ঠেকাতে ইহুদি-আরব জোটের বিক্ষোভ
৩১ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুকে ঠেকাতে ইহুদি-আরব জোটের বিক্ষোভ

ইসরায়েলে সদ্য অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই