গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজধানীর সড়কে বসছে আরো ১ হাজার স্মার্ট ক্যামেরা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:০৪ এএম ২০২৬
রাজধানীর সড়কে বসছে আরো ১ হাজার স্মার্ট ক্যামেরা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরো আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি এবার ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির আরো এক হাজার ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পর্যায়ক্রমে এসব ক্যামেরা বসানো হবে। এরই মধ্যে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, বাজেটের সীমাবদ্ধতার কারণে কম খরচে এবং দ্রুত সময়ের মধ্যে রাজধানীর বিস্তৃত এলাকা নজরদারির আওতায় আনতেই ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআই ক্যামেরা তুলনামূলক ব্যয়বহুল এবং স্থাপনেও বেশি সময় লাগে।

তার ভাষ্য, নতুন ক্যামেরাগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড থাকবে, যা সড়কের যানবাহনের চলাচল ও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করবে। পরে ট্রাফিক সার্জেন্টরা ভিডিও পর্যালোচনা করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করবেন।

ডিএমপি জানিয়েছে, বর্তমানে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩৭টি এআই ক্যামেরা সক্রিয় রয়েছে। নতুন এক হাজার ক্যামেরা যুক্ত হলে নজরদারির পরিধি আরো ব্যাপকভাবে বাড়বে।

সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, বর্তমানে রাজধানীর ১৩টি মোড়ে এ ধরনের সিগন্যাল চালু রয়েছে। তবে প্রযুক্তিগত ত্রুটি, ভারী বৃষ্টি বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কখনো কখনো এগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এছাড়া একই সড়কে বিভিন্ন গতির যানবাহন চলাচলের কারণেও কিছু সমস্যা দেখা দেয়। তিনি জানান, শিগগিরই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ৫০টি সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর প্রস্তুতি চলছে।

সড়কে শব্দদূষণ ও অবৈধ হর্ন ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপ্রয়োজনীয় হুটার ও হাইড্রোলিক হর্ন ট্রাফিক পুলিশসহ সাধারণ মানুষের শ্রবণশক্তির জন্য মারাত্মক ক্ষতিকর। ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে প্রতি মাসে গড়ে ৫০ হাজারের বেশি মামলা হয় এবং বছরে প্রায় ১২০ কোটি টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমাতে সড়কের আইল্যান্ড অপসারণ এবং একটি ট্রাফিক সিগন্যাল কমিয়ে নতুন যান চলাচল ব্যবস্থা চালু করেছে তেজগাঁও ট্রাফিক বিভাগ। এর ফলে ধানমন্ডির দিক থেকে আসা যানবাহনকে ময়ূর ভিলা এলাকার কাছ থেকে ইউটার্ন নিতে হবে। এতে প্রধান মোড়ে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে পুলিশ।

এসি/আপ্র/২৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। এর ফলে ২০২৫ সালে বিশ্বে শতকোটিপতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে