গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেস্কটপে ফেসবুক বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগান্তি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:২৪ এএম ২০২৬
ডেস্কটপে ফেসবুক বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগান্তি
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সাময়িক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে কম্পিউটার থেকে এসব সেবায় প্রবেশ করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন লাখো ব্যবহারকারী। তবে মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার স্বাভাবিক রয়েছে।

রোববার (১৯ জুলাই) থেকে এ সমস্যা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণে একযোগে এই বিভ্রাট দেখা দেয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেসবুকে প্রায় ৪৫ মিনিট, মেসেঞ্জারে ২৬ মিনিট এবং ইনস্টাগ্রামে প্রায় ৩২ মিনিট ধরে ডেস্কটপ ব্যবহারকারীরা সেবায় প্রবেশ করতে পারছিলেন না। তবে স্মার্টফোনে অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা যায়নি।

বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমের এ বিভ্রাটের অভিযোগ জানিয়েছেন। এর মধ্যে রয়েছে রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ড।

এই বিভ্রাটের কারণে শিক্ষা, চাকরি, ব্যবসায়িক যোগাযোগ ও দৈনন্দিন নানা কাজে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে মেটা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। এর ফলে ২০২৫ সালে বিশ্বে শতকোটিপতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে