গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ
ছবি

ছবি সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদে জানিয়েছেন, দেশে বর্তমানে বৈধভাবে নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ। তিনি জানান, চারটি মোবাইল অপারেটর কোম্পানির মাধ্যমে এই সিমগুলো পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন।

তিনি জানান, বর্তমানে দেশে সরকারি টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ বেসরকারি অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড কার্যক্রম পরিচালনা করছে।

মন্ত্রী বলেন, ডাক বিভাগের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরো জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডাক বিভাগের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভূমি নথি হোম ডেলিভারি, পাসপোর্ট বাল্ক ডেলিভারি এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম ইতোমধ্যে চালু রয়েছে। একই সঙ্গে ই-কমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি সেবা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি জানান, ডিজিটাল সেবা সম্প্রসারণে ট্র্যাকিং ও ট্রেসিং সুবিধা উন্নত করা হয়েছে এবং ডাক বিভাগের মাধ্যমে কম খরচে চিঠি ও পার্সেল দেশ-বিদেশে প্রেরণ কার্যক্রম চালু রয়েছে।

মন্ত্রী আরো বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবা আরো কার্যকর ও জনগণবান্ধব হবে।
সানা/আপ্র/১০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। এর ফলে ২০২৫ সালে বিশ্বে শতকোটিপতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে