গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যে দক্ষতা থাকলে এআই কখনো চাকরি কেড়ে নিতে পারবে না

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:৩৮ এএম ২০২৬
যে দক্ষতা থাকলে এআই কখনো চাকরি কেড়ে নিতে পারবে না
ছবি

যে দক্ষতা থাকলে এআই কখনো চাকরি কেড়ে নিতে পারবে না

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে বিশ্বব্যাপী চাকরির বাজারে হুলুস্থুল ফেলে দিয়েছে। অফিসের কাজ, ব্যবসা, এমনকি সৃজনশীল ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট। হলিউডে এআই দিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ নিয়ে চলছে বিতর্ক। তাই এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনেও প্রশ্ন তৈরি হয়েছে, ‘এআই কি আমাদের চাকরি নিয়ে নেবে?’

এআই আদতে কী করছে?
ডেটা বিশ্লেষণ করছে।

লেখা লিখছে।

ডিজাইন, লোগো বা ওয়েবসাইট বানাচ্ছে।

ছবি ও ভিডিও তৈরি, সম্পাদনা করছে।

গ্রাহক সেবা দিচ্ছে।

জটিল গাণিতিক সমাধান দিচ্ছে।
অর্থাৎ মানুষের অনেক কাজই এখন এআই করতে পারছে। আর সেটা করছে দ্রুত ও প্রায় নির্ভুলভাবে।

তাহলে কি চাকরি হারানোর ঝুঁকি আছে?
মানবিক দক্ষতা বাড়াতে পারলে, এআই সেই কর্মীর বিকল্প হতে পারবে না
মানবিক দক্ষতা বাড়াতে পারলে, এআই সেই কর্মীর বিকল্প হতে পারবে নাছবি: কবির হোসেন
হ্যাঁ, কিছু কাজের ক্ষেত্রে ঝুঁকি আছে। বিশেষ করে একঘেয়ে নিয়মভিত্তিক কাজ, যেসব এআই সহজেই করতে পারে। যাঁরা নতুন কিছু শিখতে চান না, চাকরির বাজারে এআই তাঁদের জন্য হুমকি।

একমাত্র যে দক্ষতাটি আপনাকে বাঁচাতে পারে
বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দক্ষতাটি চাকরির বাজারে আপনাকে নিরাপত্তা দিতে পারে, তা হলো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা (অ্যাডাপটাবিলিটি)। কারণ, প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে। নতুন নতুন দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে যাঁরা দ্রুত শিখতে পারেন, সময়ের সঙ্গে বদলাতে পারেন, চাকরির বাজারে তাঁরাই টিকে থাকবেন। সফল হবেন।

কীভাবে নিজেকে প্রস্তুত করবেন?
১. নতুন দক্ষতা
এআইয়ের বিভিন্ন প্রয়োজনীয় টুল, নানা ডিজিটাল দক্ষতা, নতুন নতুন প্রযুক্তি শিখে ফেলুন।

২. পরিবর্তনকে ভয় না পেয়ে সাদরে গ্রহণ
‘এটা আমার কাজ নয়’-এই চিন্তা বাদ দিন। কর্মক্ষেত্রে মাল্টিটাস্ক করার চেষ্টা করুন।

৩. সমস্যা সমাধানের দক্ষতা বাড়ান
এআই তথ্য দিতে পারে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো আপনার হাতে (মানুষের হাতে)। যেকোনো সমস্যা সমাধানে উদ্যোগ নিন।

৪. মানবিক দক্ষতা (সফট স্কিল)
নিজের সফট স্কিল বাড়ান। যোগাযোগ, দলগত কাজ, নেতৃত্ব, সহানুভূতিশীলতা-এসব এআই সহজে রপ্ত করতে পারবে না।

৫. এআইকে কাজে লাগান
আদতে এআই কেবল চ্যালেঞ্জই নিয়ে আসেনি, এনেছে নতুন সুযোগও। এআইকে সঙ্গী করে কাজ করুন। এআই কেবল একটি টুল। আর আপনি সৃজনশীলতা, সিদ্ধান্ত ও মানবিকতার কেন্দ্র। সূত্র: হার্ভার্ড বিজনেস রিভিউ
সানা/ডিসি/আপ্র/২২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। এর ফলে ২০২৫ সালে বিশ্বে শতকোটিপতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে