গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাইনারী আইটি নির্মিত জাতীয় চাঁদ দেখা কমিটির সফটওয়্যার উদ্বোধন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:০২ এএম ২০২৬
বাইনারী আইটি নির্মিত জাতীয় চাঁদ দেখা কমিটির সফটওয়্যার উদ্বোধন
ছবি

বাইনারী আইটি টিমের সদস্যরা -ছবি সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনাধীন জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা ব্যবস্থাপনা আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে কমিটি ‘জাতীয় চাঁদ দেখা কমিটির লাইভ মনিটরিং ম্যানেজমেন্ট সফটওয়্যার’ নামে একটি সফটওয়্যার ডেভেলপ করেছে। এই সফটওয়্যারের মাধ্যমে জাতীয় চাঁদ দেখা কমিটির কার্যক্রম আরো যুগোপযোগী হবে। 
আগে চাঁদ দেখা কমিটির সারাদেশ থেকে তথ্য পেতে সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিলো। এই সফটওয়্যারের মাধ্যমে সারাদেশের তথ্য একযোগে দ্রুত সংগ্রহ সহজলভ্য হবে। চাঁদ দেখার ওপরই নির্ভর করে ধর্মীয় বিধি বিধান। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চাঁদ দেখার সংবাদ জানতে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই সফটওয়্যার ডেভেলপের ফলে চাঁদ দেখা নিয়ে মানুষের ভোগান্তি কমবে। সফটওয়্যারটি ডেভেলপ করেছে বাইনারী আইটি। ডেভেলপ করায় ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাইনারী আইটি ও ডেভেলপমেন্ট টিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ডেভেলপমেন্ট টিমের সদস্যরা হলেন, বাইনারী আইটির কর্ণধার মো: ইয়াসিন মিয়া ও টিমের সদস্য আইয়ুব রানা (উপদেষ্টা), গোলাম মহিউদ্দিন (সিটিও), সিয়াম আহমেদ (সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার), ইমতিয়াজ আহমেদ (বিজনেস ডেভেলপমেন্ট), রাশেদ (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)।

গত ২৮ জানুয়ারি বুধবার বিকালে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস মিটিংয়ে সফটওয়্যারটি উদ্বোধন করা হয়েছে। পরে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বাইনারী আইটি ও ডেভেলপমেন্ট টিমকে স্মারক সম্মাননা প্রদান করেন। ঢাকার আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস মিটিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভাইস চ্যান্সেলর, ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক,  চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,  ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান প্রমুখ।

সানা/আপ্র/৩১/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি...

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো কণ্ঠস্বর নকল করাকে ‘চুরি’ বলে মন্তব্য করেছেন হলিউডের বর্ষীয়ান অ...

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়
২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়

রোবট তৈরি করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে চ...

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না
২৪ সেপ্টেম্বর ২০২৬

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এখন তথ্য খোঁজা, লেখালেখি, কোডিং কিংবা বিভিন্ন বিষয় বোঝার কাজে নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই