গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

ক্যান্সার রক্ষা করতে পারে পাকা চুল, জেনে নিন কিভাবে

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:২৭ এএম ২০২৬
ক্যান্সার রক্ষা করতে পারে পাকা চুল, জেনে নিন কিভাবে
ছবি

প্রতীকী ছবি

আমাদের অনেকেরই ধারণা, চুল পেকে যাওয়া মানে বার্ধক্য বা অতিরিক্ত মানসিক চাপের ছাপ। কিন্তু সম্প্রতি টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের করা এক গবেষণা এই প্রচলিত ধারণাকে গভীরভাবে চ্যালেঞ্জ জানিয়েছে।


গবেষকরা বলছেন, চুল পাকার বিষয়টি আসলে শরীরের এক প্রাকৃতিক সেলুলার ডিফেন্স মেকানিজম, যা অপ্রত্যাশিতভাবে আপনাকে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।


টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা জানিয়েছেন, চুলের রঙ তৈরির জন্য দায়ী মেলানোসাইট নামের বিশেষ কোষগুলো যখন বয়স, মানসিক চাপ বা ডিএনএর ক্ষতির কারণে বিপদের মুখে পড়ে, তখন তারা দ্রুত বিভাজন বন্ধ করে দিয়ে ‘অবসর’ নেয়। গবেষকদের যুক্তি, যদি এই ক্ষতিগ্রস্ত কোষগুলো বিভাজন চালিয়ে যেত, তবে সেগুলো থেকেই ক্যানসার কোষ তৈরি হওয়ার ঝুঁকি থাকত। তাই চুলের রং হারানোকে এক ধরনের ‘সেলুলার আত্মরক্ষা’ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে—যেন শরীর নিজেই ক্যানসারের ঝুঁকি এড়াতে একটি সতর্ক সংকেত দিচ্ছে।


গবেষক ড. শিগে সুকেশি উল্লেখ করেছেন, চুল পাকা মানে শুধু বয়সের ছাপ নয়; এটি শরীরের সতর্কতার ইঙ্গিত। দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন ডিএনএর ক্ষতি হয়, তখন মেলানোসাইট কোষগুলো ‘সিনেসেন্স-কাপলড ডিফারেনসিয়েশন’ নামের এক প্রক্রিয়ায় নিজেদের বিভাজন থামিয়ে দেয়। এর ফলে চুল সাদা হয়, কিন্তু কোষগুলো ক্যানসার হওয়া থেকে নিরাপদ থাকে।


বিজ্ঞান বলছে, চুল পাকা তাই এক অর্থে শরীরের ‘প্রতিরোধক বার্তা’। এটি নিশ্চিত করে যে শরীর ক্ষতিগ্রস্ত কোষগুলিকে আর নতুন কোষে রূপ নিতে দিচ্ছে না, যাতে ক্যানসারের আশঙ্কা না বাড়ে। তাই এই পরিবর্তনকে শুধুমাত্র বার্ধক্যের চিহ্ন না ভেবে, স্বাস্থ্যের এক সচেতন প্রতিক্রিয়া হিসেবে দেখা উচিত।


গবেষকরা পরামর্শ দিচ্ছেন, স্ট্রেস কমানো, নিয়মিত ঘুম, ব্যায়াম এবং সুষম জীবনধারা বজায় রাখলে মেলানোসাইট কোষের ক্ষতি কমানো যায়, যা চুলের অকালপক্কতা রোধে সহায়ক হতে পারে এবং কোষের স্বাভাবিক কার্যক্রমও বজায় রাখে। সূত্র: টোকিও বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স


ওআ/আপ্র/১৫/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন
১১ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে...

গরমে পা ফাটলে ত্বকের কিছু সমস্যায়
১০ আগস্ট ২০২৬

গরমে পা ফাটলে ত্বকের কিছু সমস্যায়

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ৫ শিশুর
১০ আগস্ট ২০২৬

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ৫ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়...

পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ, শনাক্তকরণ ও চিকিৎসা
০৯ আগস্ট ২০২৬

পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ, শনাক্তকরণ ও চিকিৎসা

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই