গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাহরুখ খানের সঙ্গে একই ফ্রেমে সালমান শাহ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৭ এএম ২০২৬
শাহরুখ খানের সঙ্গে একই ফ্রেমে সালমান শাহ
ছবি

ছবি ফেসবুক থেকে সংগৃহীত

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান এবং ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহকে একই ফ্রেমে দেখা গেছে একটি দুর্লভ ছবিতে। বহু বছর পর প্রকাশ পাওয়া ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগের সৃষ্টি হয়েছে।

এর আগে সালমান শাহ ও তার স্ত্রী সামিরার সঙ্গে শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ধারণা করা হয়, সেই ছবিটি সালমান শাহর মুম্বাই সফরের সময় তোলা।

সম্প্রতি প্রকাশ পাওয়া নতুন ছবিতে শাহরুখ খান ও সালমান শাহকে পাশাপাশি দেখা যাচ্ছে। ছবিতে আরও রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা। ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন আজমান হোসাইন নামে এক ভক্ত।

ভক্তদের ধারণা, সালমান শাহর মুম্বাই সফরের সময় তোলা আরও কিছু ছবি সিলেটে অবস্থিত ‘সালমান শাহ ভবন’-এ সংরক্ষিত একটি পুরোনো অ্যালবাম থেকে সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি স্মৃতিচারণমূলক পোস্টে বলা হয়েছে, সিনিয়র সাংবাদিক রবি আরমানের নির্দেশে একসময় ‘পূর্ণিমা’ ম্যাগাজিনের একজন প্রতিবেদক ঢাকার ইস্কাটন প্লাজায় অবস্থিত সালমান শাহর বাসা থেকে শাহরুখ-গৌরী ও সালমান-সামিরার বহুল আলোচিত ছবিটি সংগ্রহ করেছিলেন। পরে সেটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে ওই সময় তোলা অন্য কোনো ছবি এতদিন প্রকাশ্যে আসেনি।

সে কারণে নতুন প্রকাশিত ছবিটিকে সেই সময়কার স্মৃতির আরেকটি মূল্যবান দলিল হিসেবে দেখছেন ভক্তরা। তাঁদের মতে, বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান এবং বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহকে একই ফ্রেমে দেখা সত্যিই বিরল ও বিশেষ এক মুহূর্ত।

মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন সালমান শাহ। মৃত্যুর তিন দশক পরও তাঁর প্রতি দর্শকের আবেগ অটুট রয়েছে। নতুন এই ছবির প্রকাশ সেই আবেগকেই আবারও নতুন করে নাড়া দিয়েছে।
সানা/আপ্র/৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে