গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

বলিউডের স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:১৫ এএম ২০২৬
বলিউডের স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন
ছবি

ছবি সংগৃহীত

বলিউডে বহিরাগত হিসেবে নিজের জায়গা করে নেওয়ার লড়াই এবং স্বজনপোষণ (নেপোটিজম) নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে একাধিক সিনেমায় চূড়ান্ত হওয়ার পরও শুধুমাত্র তারকা সন্তানদের সুযোগ করে দিতে তাকে বাদ দেওয়া হয়েছিল। 

 

গ্ল্যামার জগতের এই রূঢ় বাস্তবতা নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা অকপটে স্বীকার করেছেন ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী। কৃতি জানান, বলিউডের স্বজনপ্রীতি শুধু একটি শব্দ নয়, বরং এটি এক কঠিন সত্য। 

ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি বলেন, এমন অনেক সময় গেছে যখন কোনো সিনেমায় আমাকে প্রায় নিশ্চিত করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো এক প্রভাবশালী পরিবারের সন্তানের জন্য আমাকে সরিয়ে দেওয়া হয়। 

কৃতির মতে, এই বৈষম্য সমাজের সব ক্ষেত্রেই আছে, তবে শোবিজ অঙ্গনে এটি বেশি দেখা যায়। 

একজন বহিরাগতকে যেখানে বারবার নিজেকে প্রমাণ করতে হয়, সেখানে তারকা সন্তানদের জন্য পথটা অনেক বেশি মসৃণ থাকে। বড় প্রযোজনা সংস্থাগুলো অনেক সময় পরিচিত মুখ বা তারকা সন্তানদের নিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বলে মন্তব্য করেন কৃতি।

 

 তিনি আরও যোগ করেন, একজন আউটসাইডারের জন্য একটি সিনেমা ফ্লপ হওয়া মানে ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যাওয়া, কিন্তু স্টারকিডরা বারবার সুযোগ পেতে থাকেন।  তবে এত বাধা সত্ত্বেও কৃতি দমে যাননি। 

 

‘বরেলি কি বরফি’, ‘মিমি’ কিংবা ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’-র মতো সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে শেষ পর্যন্ত প্রতিভাই টিকে থাকে। বিশেষ করে ‘মিমি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য।

 

ডিসি/আপ্র/২৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ
১০ নভেম্বর ২০২৬

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ওটিটিতে বেশ সাফল্য পেয়েছিলেন। তবে মাঝে ব্যস্ত হয়ে পড়েছিলেন সিনেমা...

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
১০ নভেম্বর ২০২৬

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

ঈদ উৎসবের বাইরে সাধারণ সময়ে এত বেশি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাওয়া ঢালিউডে খুব একটা দেখা যায় না। স...

জীবনের কঠিন সময়ে ‘কন্যা’র ইতিবাচক সাড়ায় কেঁদেছিলাম
১০ নভেম্বর ২০২৬

জীবনের কঠিন সময়ে ‘কন্যা’র ইতিবাচক সাড়ায় কেঁদেছিলাম

গেল বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে...

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!
১০ নভেম্বর ২০২৬

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!

অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন যাপন করছেন তিনি। সেই জীবনের বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই