গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৭ জুন ২০২৬

মেনু

বার্লিনে কোটি টাকা অনুদান পেল ঢাকার সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:০৪ এএম ২০২৬
বার্লিনে কোটি টাকা অনুদান পেল ঢাকার সিনেমা
ছবি

ছবি সংগৃহীত

এবারের বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে এলো ব্যতিক্রমী সুখবর। ঢাকার সিনেমা জিতে নিলো কোটির টাকারও বেশি অনুদান। সিনেমাটির নাম ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি নির্মাণ করেছেন ‘মেহেরজান’ নির্মাতা রুবাইয়াত হোসেন। 

আর তাতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি শুরুর আগে ২০২২ সালে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পেয়েছিলো। 

শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের জন্য এবার পেয়েছে আরও বড় অনুদান। ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল দেওয়া হলো। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে। এরমধ্যে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পাচ্ছে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা)।


গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে গত ১৩ ফেব্রুয়ারি বিশেষ আয়োজনে নির্বাচিত প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়। ১৪টি সিনেমাকে দেয়া হচ্ছে প্রায় ২১ কোটি ৭৫ লাখ টাকার তহবিল! 

এর আগে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ২০২২ সালে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’-এর ৩৭তম অধিবেশনে ৫০ হাজার ইউরো (প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা) অনুদান পেয়েছিল। নতুন অনুদান ছবিটির প্রযোজনা প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে নির্মাতারা জানিয়েছেন।


ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জায়নীন করিম চৌধুরী। ছবির গল্প এক তরুণীকে ঘিরে, যার স্বপ্ন রূপকথার মতো বিয়ে। কিন্তু জটিল এক অসুস্থতা তার জীবনকে অনিশ্চয়তায় ফেলে দেয়। প্রচলিত চিকিৎসায় যার সমাধান মেলে না। মানসিক চাপ বাড়তে থাকলে সে বিভ্রমে ভুগতে শুরু করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সামাজিক বাস্তবতার সঙ্গে ভৌতিক ঘরানার উপাদান মিলিয়ে এক নারীর অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক সংকটকে তুলে ধরা হয়েছে ছবিতে।


যৌথ প্রযোজনার এই সিনেমায় প্রযোজক হিসেবে রুবাইয়াত হোসেন ছাড়াও যুক্ত আছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকরা। বার্লিন চলচ্চিত্র উৎসবের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে এই অনুদান প্রাপ্তি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে করছেন রুবাইয়াত হোসেন।

 

ডিসি/আপ্র/১৭.০২.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘কাফফরা এত ভয়াবহ হবে ভাবিনি’,: ফারুকী
০৭ জুন ২০২৬

‘কাফফরা এত ভয়াবহ হবে ভাবিনি’,: ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরও আলোচনার কেন্দ্রেই রয়েছেন নির্মাত...

প্রধানমন্ত্রীর কাছে ১০০ নারিকেল গাছ চান এই অভিনেতা
০৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে ১০০ নারিকেল গাছ চান এই অভিনেতা

দীর্ঘদিন অভিনয় করেছেন কাজী উজ্জ্বল। এখন আর সেভাবে দেখা যায় না। বছর খানেক ধরে অসুস্থতার সঙ্গে লড়ছেন।...

মা হওয়ার পর সবকিছু সামলানো চ্যালেঞ্জিং হয়ে পড়েছে: কাজল
০৬ জুন ২০২৬

মা হওয়ার পর সবকিছু সামলানো চ্যালেঞ্জিং হয়ে পড়েছে: কাজল

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। মাতৃত্বের স্বাদ নিতে গিয়ে কাজ থেকে নিজেকে অনে...

সিনেমায় নারীকে পণ্য হিসেবে উপস্থাপন নিয়ে বিতর্ক
০৬ জুন ২০২৬

সিনেমায় নারীকে পণ্য হিসেবে উপস্থাপন নিয়ে বিতর্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে রাম চরণ অভিনীত সিনেমা ‘পেড্ডি’। যেখানে প্রথমবারের মত রাম চরণের বিপরীতে অভিনয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা

রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এটা (ঢাকা) আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। আমার তো মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা। আপনি কি মন্ত্রীর এই বক্তব্যে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে