গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:৩৪ এএম ২০২৬
আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি

ছবি সংগৃহীত

বলিউডে আর্থিক সংক্রান্ত মামলায় নতুন করে আলোচনায় আমিশা প্যাটেল। চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় হাজিরা না দেওয়ার অভিযোগ উঠেছে তার নামে। ইতোমধ্যেই ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

এই মামলার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের এক ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি। বরং অতিরিক্ত অর্থ দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ ওঠে। 

 

পরবর্তীতে তিনি ১০ লাখ রুপি ফেরত দিলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে বলে দাবি মামলাকারীর। পবন ভার্মার অভিযোগ, বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। আদালত একাধিকবার সমন জারি করলেও নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

আগামী ২৭ মার্চ আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রীকে। তবে অভিযোগ অস্বীকার করেছেন গাদার ২ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, ঘটনাটি বহু পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সব আর্থিক লেনদেন মিটিয়ে দেওয়া হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলেও পাল্টা অভিযোগ করেন তিনি। 

 

আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

 

ডিসি/আপ্র/১৭.০২.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
১৪ অক্টোবর ২০২৬

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন জাহের আলভী

স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় আইনি জটিলতা, জেল ও রিমান্ডের মুখোমুখি হওয়ার পর দীর্ঘ সাত মাস অভিনয়ের বাইরে ছ...

লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
১৪ অক্টোবর ২০২৬

লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান

মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণা...

যশোরে বাসার সামনে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন দুই ব্যক্তি
১৩ অক্টোবর ২০২৬

যশোরে বাসার সামনে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন দুই ব্যক্তি

যশোরে নিজ বাসার সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে...

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড
১৩ অক্টোবর ২০২৬

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

 বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত দঅভিনেত্রী’ হিসেবে পরিচিত টিলি নরউড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে