গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৪৪ এএম ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
ছবি

ছবি সংগৃহীত

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বড় এক সুখবর পাওয়া গেছে। আগামীতে (২০২৬ সাল থেকে) প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেসব মেধাবী শিক্ষার্থী বৃত্তি পাবে, তাদেরকে দ্বিগুণ হারে টাকা দেওয়া হবে। ট্যালেন্টপুল ও সাধারণ— উভয় ক্যাটাগরিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রেই টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী।

অধিদপ্তরের মহাপরিচালক জানান, বর্তমান নিয়ম অনুযায়ী- ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে পেয়ে থাকে। আর সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাচ্ছে।

তিনি জানান, ২০২৬ সাল অর্থাৎ আগামীতে যারা বৃত্তি পরীক্ষা দিয়ে নির্বাচিত হবে, তাদের জন্য বৃত্তির টাকার হার দ্বিগুণ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামীতে যারা ট্যালেন্টপুলে বৃত্তি পাবে, তাদের এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৬০০ টাকা দেওয়া হবে। আর যারা সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পাবে, তারা এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা করে পাবে।

বৃত্তি পরীক্ষা আয়োজন প্রসঙ্গে ডিজি শাহীনা ফেরদৌসী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন শুধু মেধা যাচাইয়ের একটি প্রক্রিয়া নয়; বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এসি/আপ্র/১২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
১৭ অক্টোবর ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের ছাদের প...

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি সুমন, সম্পাদক শিবলী
১৭ অক্টোবর ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি সুমন, সম্পাদক শিবলী

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২০২৭-২০২৮ মে...

রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার, আজ ঐতিহাসিক শিক্ষা দিবস
১৭ অক্টোবর ২০২৬

রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার, আজ ঐতিহাসিক শিক্ষা দিবস

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক ও শ...

অপরাধের ভিডিও করায় সাংবাদিককে হুমকি, ফোন থেকে ভিডিও মুছল শিক্ষার্থীরা
১৬ অক্টোবর ২০২৬

অপরাধের ভিডিও করায় সাংবাদিককে হুমকি, ফোন থেকে ভিডিও মুছল শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষ ও মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে