গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্য যুদ্ধে বাংলাদেশের রফতানিতে সংকটের নতুন হুঁশিয়ারি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৩৭ এএম ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধে বাংলাদেশের রফতানিতে সংকটের নতুন হুঁশিয়ারি
ছবি

ছবি সংগৃহীত

চলতি অর্থবছরের প্রথম আট মাস অতিক্রান্ত হলেও দেশের রফতানি আয়ে স্বস্তি ফেরেনি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক খাতের আয় জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ২২ দশমিক ১০ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২১ শতাংশ কমেছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ১৯০ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কম।

টানা পতনে রফতানি আয়ে উদ্বেগ: বিশেষ করে তৈরি পোশাক খাতের আয় টানা সাত মাস ধরে কমছে। জানুয়ারিতে আয় হয়েছিল ৪৪০ কোটি ডলারের মতো, ফেব্রুয়ারিতে তা ৩৪৯ কোটি ডলারে নেমেছে। উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারে চাহিদা কমা এবং মধ্যপ্রাচ্যে নতুন ভূ-রাজনৈতিক অস্থিরতা রফতানিনির্ভর অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘জ্বালানি ব্যয় বৃদ্ধি পেলে পোশাক শিল্পের উৎপাদন খরচ বাড়বে। কিন্তু আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ানো কঠিন হবে, কারণ প্রধান বাজারগুলোতে ভোক্তা চাহিদা কমছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের নীতিগত সহায়তা জরুরি।’

হরমুজ প্রণালি: সংকটের কেন্দ্রবিন্দু: সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি। পারস্য উপসাগরের মুখে অবস্থিত এই সরু নৌপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়। সামান্য অস্থিরতার ইঙ্গিতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, প্রণালিতে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। বিকল্প রুট ব্যবহার করলে ফ্রেইট চার্জ ও বিমা প্রিমিয়াম বেড়ে যাবে, যা রফতানিকারকদের জন্য নতুন চ্যালেঞ্জ।

এলএনজি সরবরাহেও ঝুঁকি: বাংলাদেশের এলএনজি আমদানি বিশেষভাবে মধ্যপ্রাচ্য নির্ভর। ২০২৫ সালে আমদানি করা প্রায় ৩৬ লাখ টন এলএনজির অর্ধেকের বেশি আসে কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে, যা হরমুজ প্রণালি পেরিয়ে আসে। সরবরাহে হঠাৎ বিঘ্ন ঘটলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা এবং সামগ্রিক অর্থনীতিতে চাপ পড়বে।

রফতানিতে চাপ, শিপিংয়ে সতর্কতা: আরব দেশগুলোতে বাংলাদেশের রফতানি মোটের দুই শতাংশ হলেও, এ অঞ্চলের পরিবহন ও আকাশপথে অনিশ্চয়তার প্রভাব পড়ছে। ঢাকার বিমানবন্দরে পণ্য জমে থাকছে, বিকল্প রুটে খরচ বেড়ে যাচ্ছে। সমুদ্রপথে হরমুজ প্রণালিতে দীর্ঘ অচলাবস্থা সৃষ্টি হলে সিঙ্গাপুর ও কলম্বোর ট্রান্সশিপমেন্ট হাবে কনটেইনার জট তৈরি হতে পারে। এতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ধীর হবে এবং পরিবহন ব্যয় বাড়বে।

বহুমুখী ঝুঁকির মুখে অর্থনীতি: জ্বালানি মূল্যবৃদ্ধি, সরবরাহ বিঘ্ন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রধান বাজারে চাহিদা সংকোচন- সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি হচ্ছে। ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে এবং বৈশ্বিক সরবরাহ চেইনে অস্থিরতা তৈরি হয়েছে। তবে আপাতত আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধ যদি একমাসের বেশি স্থায়ী হয়, তেল ও জ্বালানি দাম বৃদ্ধি পাবে, রফতানি আদেশ কমবে এবং সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে। তবে সরকারের পদক্ষেপে আমরা কিছুটা আশ্বাস পেয়েছি।’

সানা/আপ্র/৪/৩/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম
১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরো তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে।...

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার
০৯ সেপ্টেম্বর ২০২৬

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় দরপত্র ছাড়াই...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত
০৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশের ইলিশ চেয়ে আবেদন জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। ইলিশ পাঠানোর অ...

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের
০৮ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে