গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১০ আগস্ট ২০২৬

মেনু

চট্টগ্রামে ২১ কেজির কাতলা মাছ বিক্রি ৩১ হাজারে

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:০৭ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৩৯ এএম ২০২৬
চট্টগ্রামে ২১ কেজির কাতলা মাছ বিক্রি ৩১ হাজারে
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম মহানগরের কাজীর দেউড়ি বাজারে প্রায় ২১ কেজি ওজনের একটি কাতলা মাছ ৩১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (৮ আগস্ট) সকালে বাজারে মাছটি আনার পর এটি দেখতে দোকান ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

মাছটির সঠিক ওজন ২০ কেজি ৮৩৫ গ্রাম। স্থানীয়ভাবে জানা গেছে, হালদা নদী কর্ণফুলী নদীতে যেখানে মিশেছে, সেই এলাকা থেকে মাছটি ধরা হয়। বিশাল আকৃতির মাছটি বাজারে আসার খবর ছড়িয়ে পড়লে ক্রেতা ও মৎস্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

মাছটির আকার এতটাই বড় ছিল যে, ছবি তোলার সময় দুজন দোকানিকে এটি ধরে রাখতে বেশ বেগ পেতে হয়। বাজারে সচরাচর এত বড় কাতলা মাছ দেখা যায় না বলেও জানান স্থানীয়রা।

মাছটির বিক্রেতা মোহাম্মদ কবির হোসেন জানান, রোববার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে জেলেদের বড়শি ও জালের মাধ্যমে মাছটি ধরা পড়ে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মাছটি সংগ্রহ করে কাজীর দেউড়ি বাজারে নিয়ে আসেন। বাজারে আনার এক ঘণ্টার মধ্যেই মাছটি বিক্রি হয়ে যায়।

বিক্রেতা প্রথমে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দাম চেয়েছিলেন। পরে দরদাম শেষে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা হিসাবে মোট ৩১ হাজার ২৫০ টাকায় একজন ক্রেতার কাছে মাছটি বিক্রি করা হয়।

বাজারে মাছ কিনতে আসা স্থানীয় মৎস্যপ্রেমীরা বলেন, হালদা নদীর প্রাকৃতিক মাছের স্বাদ ও ঘ্রাণ অন্য মাছের তুলনায় আলাদা। তার ওপর এত বড় আকারের কাতলা হলে আগ্রহ আরও বেড়ে যায়। ফলে মাছটি দেখতে বাজারে মানুষের ভিড় হওয়াটা স্বাভাবিক।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কাজীর দেউড়ি বাজারে মাঝেমধ্যেই বড় আকৃতির মিঠাপানি ও লোনা পানির মাছ আসে। বড় মাছের জন্য বাজারটির আলাদা পরিচিতিও রয়েছে। কিছুদিন আগে একই বাজারে ১৫৫ কেজি ওজনের একটি কৈ কোরাল মাছ আনা হয়েছিল। সেটিও কাটার আগেই বিক্রি হয়ে যায়।

বাজারসংশ্লিষ্টদের মতে, বড় আকারের দেশি মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ এখনো যথেষ্ট। বিশেষ করে হালদা ও কর্ণফুলী নদীসংলগ্ন এলাকা থেকে ধরা প্রাকৃতিক মাছ বাজারে এলে তা নিয়ে ক্রেতাদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়।
সানা/আপ্র/১০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা
১০ আগস্ট ২০২৬

মেহেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

এস এ খান শিল্টু: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রো...

মোংলা বন্দরে সহস্রাধিক গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন
১০ আগস্ট ২০২৬

মোংলা বন্দরে সহস্রাধিক গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা...

পাউরুটি খেয়ে মৃত্যু, পরে জুলাই হত্যাকাণ্ডের মামলা
১০ আগস্ট ২০২৬

পাউরুটি খেয়ে মৃত্যু, পরে জুলাই হত্যাকাণ্ডের মামলা

আজাদুর রহমান: বগুড়ায় পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে পরে জুলাই হত্যাকাণ্ড হিসেবে...

খুলনায় স্বর্ণ সদৃশ্য বিস্কুট দেখিয়ে প্রতারণায় আটক দুই
১০ আগস্ট ২০২৬

খুলনায় স্বর্ণ সদৃশ্য বিস্কুট দেখিয়ে প্রতারণায় আটক দুই

খুলনা নগরীতে স্বর্ণ সদৃশ্য বিস্কুট দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে