গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দাগনভূঞায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের সমাবেশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১২ এএম ২০২৬
দাগনভূঞায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের সমাবেশ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ইমরান হোসেন, ফেনী: ফেনীর দাগনভূঞায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ও এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার’-এর দাবি জানানো হয়। বিকেল ৫টায় শুরু হওয়া কর্মসূচিতে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন।

পৌর জামায়াতের সেক্রেটারি আবু সাহেদ মো. কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন দাগনভূঞা পৌর আমির মাওলানা কামরুল আহসান, উপজেলা নায়েবে আমির হাবিবুর রহমান, ঢাকা মহানগর জামায়াতের সূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, সাবেক উপজেলা আমির এ এইচ এম নুর নবী দুলাল, সাবেক প্যানেল মেয়র নজির আহমেদ, সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন, জায়লস্কর ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল ইসলাম এবং প্রচার সম্পাদক নুর নবী রুবেলসহ স্থানীয় নেতারা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের কার্যকর প্রয়োগ এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন বলে আয়োজক সূত্র জানিয়েছে।
সানা/আপ্র/৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কালোবাজারে বিক্রির অভিযোগে সারের ১৫ ডিলার কারাগারে
২২ সেপ্টেম্বর ২০২৬

কালোবাজারে বিক্রির অভিযোগে সারের ১৫ ডিলার কারাগারে

শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা...

চার বছর ধরে অস্থায়ী কক্ষে চলছে স্বাস্থ্যসেবা
২২ সেপ্টেম্বর ২০২৬

চার বছর ধরে অস্থায়ী কক্ষে চলছে স্বাস্থ্যসেবা

ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর আলম: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যা...

মিছিলে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৬

মিছিলে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

বরিশাল নগরীতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিল চল...

উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত চুয়েটে শাটডাউন
২২ সেপ্টেম্বর ২০২৬

উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত চুয়েটে শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্লা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই