গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০২:৪০ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:০৯ এএম ২০২৬
চট্টগ্রামে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩
ছবি

প্রতিনিাধর পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়েছে। সার পাচারে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।

পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা বা ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করা হয়। একই সঙ্গে সার পাচারে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থীসহ ২৫ জনকে আসামি করে মামলা
২০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থীসহ ২৫ জনকে আসামি করে মামলা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ...

ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬

ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

শেষ ফোনে বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি’

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।...

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ
১৯ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই