গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশিত: ১৬:৫২ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৩৪ এএম ২০২৬
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ ৩ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকাআপে থাকা আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা(১৫) ও মোছা মোল্লা(৩০) এছাড়া অজ্ঞাত পরিচয় এক নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিল থেকে ১২ জন শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে ফিরতে ছিলেন। পথিমধ্যে সোতাশী রেলক্রসিংয়ে আসলে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আপন দুই ভাই এবং হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিক নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ...

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ
১০ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগে...

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
০৯ নভেম্বর ২০২৬

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইলে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী পরিবেশদূষণকারী একটি অবৈধ ক...

কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
০৯ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং অভিযুক্তের পরিবারের কাছে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে বাড়ির সামন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই