গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৫৭ এএম ২০২৬
বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
ছবি

ছবি প্রতিনিধি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বাণিজ্য মেলা’র আড়ালে লটারির নামে জুয়া খেলা বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। মেলা প্রাঙ্গণে র‌্যাফেল ড্রের নামে প্রকাশ্যে জুয়ার কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বাণিজ্য মেলার আড়ালে একটি অসাধু চক্র লটারির আয়োজন করে সাধারণ মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলছে। মোটরসাইকেল, দামি পণ্যসহ নানা পুরস্কারের আশায় নিম্নআয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক ও শিক্ষার্থীরা টিকিট কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

লটারির কার্যক্রম বন্ধের দাবিতে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয়েছে। জনসাধারণের ক্ষোভ ও দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন মেলা প্রাঙ্গণের বাইরে ভ্রাম্যমাণভাবে লটারির টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দেয়।

তবে প্রশাসনের এই পদক্ষেপে পুরোপুরি সন্তুষ্ট নন এলাকাবাসী। তাদের অভিযোগ, বাইরে টিকিট বিক্রি বন্ধ করা হলেও মেলার ভেতরে এখনো র‌্যাফেল ড্রের কার্যক্রম চালু রয়েছে। ফলে লটারির নামে জুয়া বন্ধের মূল উদ্দেশ্য পূরণ হয়নি।

প্রতিবাদকারীরা বলেন, প্রশাসনের আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হলেও মেলার ভেতরে যদি লটারি চালু থাকে, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ আরো বাড়বে। তাদের দাবি, শুধু টিকিট বিক্রি বন্ধ নয়, মেলা প্রাঙ্গণের ভেতরেও লটারির সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, লটারির মাধ্যমে দ্রুত ধনী হওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করা হচ্ছে। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ছে।

তারা বলেন, “লটারির নামে এই জুয়া পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—মেলার ভেতরে-বাইরে সব ধরনের র‌্যাফেল ড্র ও জুয়ার কার্যক্রম বন্ধ করতে হবে।”

এদিকে স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা লটারির নামে পরিচালিত এই কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
সানা/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে