গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে ২০ কোটি টাকার ছয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ২০:২৫ এএম ২০২৬
শ্রীপুরে ২০ কোটি টাকার ছয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গাজীপুরের শ্রীপুরে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ছয়টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম এসব প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুজ হাসান হান্নানসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, মোট ১৯ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৬১৮ টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-নিশ্চিন্তপুর সড়ক, বিন্দুবাড়ী-সিংরাতলী সড়ক, হয়দেবপুর–উদয়খালী সড়ক, মাইজপাড়া-বলদীঘাট সড়ক উন্নয়ন এবং লালপুকুর-কাওরাইদ সড়কে একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ।

সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। বিশেষ করে স্থানীয় জনগণের চলাচল, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে এর ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্পগুলোর কাজ আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা প্রকৌশল অফিস জানিয়েছে। 
সানা/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে