গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ককটেল বিস্ফোরণে উড়ে গে ঘর, জমিতে পড়েছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

প্রকাশিত: ১৩:১৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০৬ এএম ২০২৬
ককটেল বিস্ফোরণে উড়ে গে ঘর, জমিতে পড়েছিল যুবকের মরদেহ
ছবি

ছবি সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর মুলাই বেপারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। মাঝেমধ্যে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায়। বৃহস্পতিবার ভোরে কুদ্দুস বেপারীর চাচাতো ভাই সাগর বেপারীর সদ্য তৈরি করা বসতঘরে হাতবোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে সোহান বেপারী নিহত হন। পরে তার মরদেহ পাওয়া যায় পাশের ক্ষেতে। এছাড়া এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গত তিন মাস আগে নতুন ঘরটি তৈরি করেন কুদ্দুস বেপারীর চাচাতো ভাই সাগর বেপারী। ঘরটি তৈরিতে আর্থিক সহযোগিতা করেন কুদ্দুস ব্যাপারী নিজেই। তবে ঘরটিতে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে উঠেনি সাগর ও তার পরিবার।

এমন ঘটনার পর সাগরের স্ত্রী শিল্পী বেগম বলেন, আমার স্বামী ভ্যান চালায়। মানুষের থেকে সহযোগিতা নিয়ে ঘরটি তৈরি করেছি। ভেবেছিলাম কয়েকদিন পরে ঘরটিতে উঠবো। ভোরে বোমার শব্দ পেয়ে ঘুম ভাঙে। পরে জানতে পারি আমাদের নতুন ঘরে নাকি বোমা বিস্ফোরণ হয়েছে। কে বা কারা ওই ঘরটিতে রাতে ছিলো। ঘরে কোনো মালামাল না থাকায় তালা দেওয়া হতো না।

সাজেদা বেগম নামের স্থানীয় এক নারী বলেন, আগে এলাকায় অনেক মারামারি হতো। দুই পক্ষের লোকজন মারামারি করতো। এক বছর ধরে অনেকে জেলে থাকায় ভালই ছিলাম। এখন আবার আগের মতো শুরু হয়েছে। আমরা কোনো মারামারি চাই না।

রাবেয়া খাতুন নামের আরেক নারী বলেন, প্রথমে ভেবেছিলাম ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। ঘর খুলে দেখি অনেক ধোঁয়া আর কিছু লোক দৌড়ে পালাচ্ছে। এমন ঘটনার পর থেকে আমরা অনেক আতঙ্কিত হয়ে পড়েছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) তানভীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন ও ব্যবস্থা নেওয়া হবে।

এসি/আপ্র/০৮/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে