গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাগুরায় গরুচোর সন্দেহে প্রবাসী যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, মাগুরা

জেলা প্রতিনিধি, মাগুরা

প্রকাশিত: ১৪:৪৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৩৩ এএম ২০২৬
মাগুরায় গরুচোর সন্দেহে প্রবাসী যুবককে পিটিয়ে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

মাগুরার ইছাখাদা এলাকায় গরুচোর সন্দেহে মো. আকিদুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আসলে আকিদুল মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়তে থাকায় জনমনে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই থেকে তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এসময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

আটকের পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

অন্যদিকে নিহত আকিদুলের স্ত্রী অধীফার দাবি, আকিদুল গরু চুরির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, তিনি ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামেন। এরপর তাকে এই অবস্থা করে, এটি পরিকল্পিত হত্যা।

নিহতের ছেলে সানমুন বলেন, আমার বাবার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দীর্ঘদিন সাইপ্রাস ছিলেন, দেশে এসে ঢাকাতে কাঁচামালের ব্যাবসা করে। তিনি গরু চুরির ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

এ দিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা গরু চুরি চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক জানান, ভোর ৫টার দিকে আকিদুল নামে একজন ইছাখাদা গ্রামে গরু ও ছাগল চুরি করার সময় এলাকার লোক তাকে ধরে গণপিটুনি দেয়। পরে ৯৯৯-এ ফোন দিলে আমরা তাকে উদ্ধার করি। তার বিরুদ্ধে আগের গরু চুরির মামলা রয়েছে। ঘটনার কারণ, জড়িত ব্যক্তি ও প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসি/আপ্র/০৭/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থীসহ ২৫ জনকে আসামি করে মামলা
২০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থীসহ ২৫ জনকে আসামি করে মামলা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ...

ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬

ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

শেষ ফোনে বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি’

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।...

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ
১৯ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই