গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

মেহেরপুরে কর্ণধার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ২১:২২ এএম ২০২৬
মেহেরপুরে কর্ণধার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ছবি

ছবি প্রতিনিধি

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কর্ণধার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন ২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ এন সালাউদ্দিন মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, এনএসআই-এর সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, জেলা কারাগারের জেল সুপার আমানউল্লাহ, টিটিসির অধ্যক্ষ ড. শামীম হোসেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ এবং পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনসেবা আরো কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সানা/আপ্র/২২/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক

মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহ...

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল
১১ আগস্ট ২০২৬

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল

যশোরের মণিরামপুরের হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতল...

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্...

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই