গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বটিয়াঘাটায় সড়ক উন্নয়ন কাজে অনিয়ম

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
বটিয়াঘাটায় সড়ক উন্নয়ন কাজে অনিয়ম
ছবি

ছবি প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় রায়পুর–ভগবতীপুর সড়কের প্যালাসেডিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন চলমান কাজ বন্ধ করে দিয়েছে।

সূত্রে জানা যায়, এলজিইডির অর্থায়নে কেডিআরআইডিপি প্রকল্পের আওতায় ২০২২ সালে সুরখালী ইউনিয়নের রায়পুর–ভগবতীপুর সড়ক উন্নয়ন কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান শাহিদ এন্টারপ্রাইজ। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। পরবর্তীতে একাধিকবার সময় বাড়িয়ে কাজ সম্পন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহৃত হয়েছে। বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধের নির্দেশ দিলেও তাতে তেমন কোনো পরিবর্তন আসেনি এবং পরবর্তীতে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়।

সম্প্রতি সড়কের চারটি স্থানে প্রায় ৩০০ মিটার প্যালাসেডিং কাজ শুরু করলে আবারো নিম্নমানের নম্বরবিহীন ইট ও নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ ওঠে। এলাকাবাসীর প্রতিবাদের পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ বৃহস্পতিবার ও শুক্রবার কাজটি বন্ধ করে দেয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান শাহিদ এন্টারপ্রাইজের মালিক আলমগীর ফকির বলেন, ভালো ইটের অর্ডার দেওয়া হলেও ভাটা থেকে নিম্নমানের ইট সরবরাহ করা হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে এবং ইট পরিবর্তন করে পুনরায় কাজ শুরু করা হবে।

বটিয়াঘাটা উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে এবং নিম্নমানের ইট দিয়ে করা অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
সানা/আপ্র/১৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই