গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৭ জুন ২০২৬

মেনু

দেশের বিভিন্ন জেলায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:২৬ পিএম, ১২ জুন ২০২৬ | আপডেট: ১৪:৩৮ এএম ২০২৬
দেশের বিভিন্ন জেলায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
ছবি

দেশের বিভিন্ন জেলায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১১ জুন) রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট, ময়মনসিংহসহ কয়েকটি জেলায় এ কম্পন টের পান মানুষ। তবে তাৎক্ষণিকভাবে কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯০ কিলোমিটার।

ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এবং ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়, যা বাংলাদেশের সিলেট সীমান্তের কাছাকাছি অবস্থিত। সিলেট শহর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ৯২ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল।

স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, যা বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চার দিনের ব্যবধানে এটি ছিল দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত দ্বিতীয় ভূমিকম্প। এর আগে গত ৭ জুন রাতে রাজধানী ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পশ্চিমাঞ্চলের পুনাখা শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

সাম্প্রতিক সময়ে স্বল্প ব্যবধানে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বৃহস্পতিবার রাতের ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/১১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
২৭ জুন ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আড়ালে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অ...

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল
২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে কূটনৈতিকভাবে এক বিশাল অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয়...

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব
২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প...

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
২৭ জুন ২০২৬

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যুবক নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে