গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৭ জুন ২০২৬

মেনু

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন
ছবি

ছবি সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিশেষ সভা শুরু হয়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে প্রচলিত রীতি অনুযায়ী এ সভায় বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে বেলা ১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বাজেট প্রস্তাব অনুমোদন করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকেও জানানো হয়, জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ এ সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বাজেট বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের পর বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। এ সময় প্রধানমন্ত্রীও সংসদ অধিবেশনে উপস্থিত থাকবেন।

নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করা বিএনপি দীর্ঘ ১৯ বছর পর জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে।

জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় নির্বাচিত সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আগামী ৩০ জুন বাজেট প্রস্তাব পাস হওয়ার কথা রয়েছে। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
সানা/আপ্র/১১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
২৭ জুন ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আড়ালে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অ...

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল
২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে কূটনৈতিকভাবে এক বিশাল অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয়...

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব
২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প...

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
২৭ জুন ২০২৬

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যুবক নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে