গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রংপুরে প্রদেশ ও ফেডারেল সরকার গঠনের দাবিতে মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪২ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৭:৪২ এএম ২০২৬
রংপুরে প্রদেশ ও ফেডারেল সরকার গঠনের দাবিতে মানববন্ধন
ছবি

ছবি সংগৃহীত

মোঃ নুর জামাল হক, রংপুর ব্যুরো: রংপুরে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে পার্লামেন্টের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, রংপুরসহ ৯টি প্রদেশ ও ফেডারেল সরকার গঠন এবং ‘এক ব্যক্তির দুই ভোট’ আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে-আঞ্চলিক বৈষম্য দূর করতে রংপুরসহ দেশে ৯টি নতুন প্রদেশ ও ফেডারেল সরকার গঠন। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ ও ক্ষমতার সুষম অংশীদারিত্ব নিশ্চিত করতে ‘এক ব্যক্তির দুই ভোট’ আইন প্রণয়নের দাবি জানানো হয়।

এছাড়া ২০০ আসনবিশিষ্ট অদলীয় ও শ্রেণিভিত্তিক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিজ্ঞানী, কৃষক, শ্রমিক, রিকশাচালক ও আদিবাসীদের রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান কাঠামোগত বৈষম্য দূর করতে রাষ্ট্রের আমূল সংস্কার প্রয়োজন।

বক্তারা আরো বলেন, ‘এক ব্যক্তির দুই ভোট’ পদ্ধতির মাধ্যমে সমাজের প্রতিটি পেশাজীবী ও শ্রমজীবী মানুষের প্রতিনিধিরা সরাসরি পার্লামেন্টের উচ্চকক্ষ, প্রাদেশিক পার্লামেন্ট এবং স্বশাসিত উপজেলা পরিষদে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন। এতে সমাজে কোনো পেশাগত বা আঞ্চলিক বৈষম্য থাকবে না।

সংগঠনের যুগ্ম সম্পাদক এবিএম মশিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদী, সহ-সভাপতি সাদেকুর রহমান এবং সদস্য সার্জেন্ট আতিয়ার রহমান।

এছাড়া কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রংপুর জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক চিনু কবির এবং বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট রায়হান কবির। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে