গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১৮:৪৩ এএম ২০২৬
কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান
ছবি

ছবি -প্রতিরিধির পাঠানো ভিডিওর স্ক্রিনশট

মশিউর রহমান চন্দন, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা শহরের ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে যৌথ উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। শহরকে পথচারীবান্ধব ও যানজটমুক্ত করতে ফুটপাত দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে।

গত বুধবার (৩ জুন) বেলা ১১টায় শহরের বটতলা মোড় এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট, ভ্রাম্যমাণ ব্যবসা ও অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। ফুটপাত ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় সাধারণ মানুষকে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হতে হচ্ছিল, ফলে বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি।

অভিযানে শহরের বটতলা মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত ফুটপাতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরকে যানজটমুক্ত ও পথচারীবান্ধব রাখতে ফুটপাত দখলের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে। উচ্ছেদ হওয়া স্থানগুলো পুনরায় দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হলে পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি শহরের দীর্ঘদিনের যানজট সমস্যাও অনেকাংশে কমে আসবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঞা, কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানসহ জেলা পুলিশ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ শহরের ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করছে। এ লক্ষ্যে ছয় দফা নোটিশ, গণবিজ্ঞপ্তি এবং মাইকিংয়ের মাধ্যমে দখলদারদের সতর্ক করা হয়েছে। প্রথম ধাপে স্থায়ী দোকানের বাইরে ফুটপাত দখল করে রাখা অতিরিক্ত অংশ উচ্ছেদ করা হচ্ছে, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী ভ্যানচালকদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শহর সবার, কোনো ব্যক্তির নয়। তাই জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করা হবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রেখে তাদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান বলেন, শহরের যানজট এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নাগরিকরা যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ এবং অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন। এ দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও সমাজের বিভিন্ন প্রতিনিধিকে নিয়ে একাধিক সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
সানা/আপ্র/৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে