গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

জঙ্গল সলিমপুরে হামলার পর কঠোর প্রতিরোধের ঘোষণা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৩০ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০৩:৫৫ এএম ২০২৬
জঙ্গল সলিমপুরে হামলার পর কঠোর প্রতিরোধের ঘোষণা
ছবি

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম -ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সশস্ত্র হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা যতই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করুক, তা প্রতিহত করা হবে।

গত রোববার (২৪ মে) দিবাগত রাতে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় সদ্য স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে ‘ইয়াসিন বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপ গুলিবর্ষণ ও ধ্বংসাত্মক হামলা চালায়। একপর্যায়ে তারা বুলডোজার ও এস্কেভেটর ব্যবহার করে নির্মাণাধীন ক্যাম্পের অংশবিশেষ ভেঙে ফেলে। সোমবার (২৫ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, এটি সন্ত্রাসীদের বড় ধরনের স্বার্থ ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের জায়গা, যেখানে তারা দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। তবে এখন সেই নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ায় তারা সংঘাত সৃষ্টি করছে।

পুলিশ সুপার বলেন, “সন্ত্রাসীরা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করার চেষ্টা করব।” পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং প্রয়োজনে আরো ফোর্স বাড়ানো হবে বলে জানান তিনি।

পুলিশ সুপার জানান, অভিযানের মূল লক্ষ্য এলাকায় স্থায়ীভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং কোনো ধরনের ‘অবৈধ নিয়ন্ত্রণকেন্দ্র’ গড়ে উঠতে না দেওয়া। তিনি বলেন, এই এলাকায় কারও ব্যক্তিগত আধিপত্য বা অবৈধ শক্তিকেন্দ্র তৈরি হতে দেওয়া হবে না।

হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানানো হয়েছে। এ সময় সন্দেহভাজন ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

র‌্যাব ও পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা রাতে যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে আধুনিক অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের পরও তারা পাহাড়ি দুর্গম এলাকায় পালিয়ে যায়।

এর আগে সন্ত্রাসীরা প্রবেশপথের একাধিক রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে, ফলে যৌথ বাহিনীকে পায়ে হেঁটে দুর্গম এলাকায় পৌঁছাতে হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুর এলাকা নিয়ে সংঘাত চলে আসছে। এর আগে অভিযান চলাকালে এক র‌্যাব কর্মকর্তার মৃত্যু এবং পরবর্তী সময়ে বড় আকারের যৌথ অভিযান চালিয়ে এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে সাম্প্রতিক হামলায় আবারো উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৫/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা নিলেন ক্ষৃব্ধ কৃষকেরা
২৩ আগস্ট ২০২৬

সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা নিলেন ক্ষৃব্ধ কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বারবার ডিলারের কাছে গিয়েও সার না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষকেরা একটি গুদা...

ঢাকার রেস্তোরাঁয় গরুর বলে ঘোড়ার মাংস, পাঁচজনের কারাদণ্ড
২৩ আগস্ট ২০২৬

ঢাকার রেস্তোরাঁয় গরুর বলে ঘোড়ার মাংস, পাঁচজনের কারাদণ্ড

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুর সদর উপজেলায় ১৩টি ঘোড়া জবাই করে প্রায় এক হাজার কেজি মাংস ঢাকার ব...

এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মারামারি, ভিডিও ভাইরাল
২৩ আগস্ট ২০২৬

এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মারামারি, ভিডিও ভাইরাল

ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে স্ত্রী দাবি করে দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে